পাকিস্তানের বর্তমান শাসকগোষ্ঠী যুক্তরাষ্ট্রের ‘গোলাম’: মাওলানা ফজলুর রহমান

by hsnalmahmud@gmail.com

জমিয়তে উলামায়ে ইসলামের (জেইউআই-এফ) প্রধান মাওলানা ফজলুর রহমান পাকিস্তানের বর্তমান শাসকগোষ্ঠীকে যুক্তরাষ্ট্রের ‘গোলাম’ আখ্যায়িত করেছেন। তিনি অভিযোগ করেছেন, দেশটি যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে যুদ্ধবিরতি মধ্যস্থতাকে ভণ্ডামি হিসেবে ব্যবহার করছে এবং এভাবে মূলত যুক্তরাষ্ট্র-ইসরাইলের স্বার্থ রক্ষা করা হচ্ছে।

সোমবার রাতে দলের পক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব বলেন।

বিজ্ঞাপন
banner

পাকিস্তানের প্রভাবশালী এই নেতা বলেন, ‘ফিলিস্তিনে গণহত্যার পর ইসরাইলের সহায়তায় যুক্তরাষ্ট্র ইরানে আগ্রাসন চালাচ্ছে। লেবাননেও তারা নির্বিচারে হামলা করছে। মধ্যপ্রাচ্যসহ গোটা মুসলিম বিশ্বে এ অপশক্তি অশান্তি সৃষ্টি করছে, অথচ আমাদের সরকার নির্লজ্জভাবে তাদের তাবেদারি করছে।’

ফজলুর রহমান আগামী ১২ এপ্রিল পাকিস্তানজুড়ে জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে বিক্ষোভের ঘোষণা দিয়েছেন। তিনি প্রশ্ন তুলেছেন, “পাকিস্তানের পতাকাবাহী ১০টি জাহাজ হরমুজ প্রণালী পার হওয়ার অনুমতি পেয়েছে, তাহলে দেশে তেলের দাম বাড়ানোর কি দরকার ছিল?”

তিনি আরও বলেন, ‘এগুলো জাতীয় সঙ্গে তামাশা; কোনো সভ্য সমাজে এগুলো করা যায় না।’

সেনাপ্রধান আসিম মুনিরকেও সমালোচনা করেছেন তিনি। এছাড়া পাকিস্তান সরকারের আফগানিস্তান ও ভারতের সঙ্গে ‘ভুলনীতি’-র কথাও তুলে ধরেছেন মাওলানা ফজলুর রহমান।

হাআমা/

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222