যুক্তরাষ্ট্রের প্রখ্যাত সাময়িকী ‘টাইম’-এর ২০২৬ সালের বিশ্বের সবচেয়ে প্রভাবশালী ১০০ ব্যক্তির নামের তালিকায় স্থান করে নিয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান।
বুধবার (১৫ এপ্রিল) মার্কিন এই সাময়িকী তাদের বার্ষিক প্রভাবশালী ব্যক্তিদের তালিকাটি আনুষ্ঠানিকভাবে প্রকাশ করে। বৈশ্বিক রাজনীতি, নেতৃত্ব এবং জনমত গঠনের ক্ষেত্রে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ তাকে এই সম্মাননা প্রদান করা হয়েছে। প্রকাশিত তালিকায় বিভিন্ন ক্যাটাগরিতে বিশ্বের শীর্ষ প্রভাবশালী ব্যক্তিত্বদের নাম স্থান পেয়েছে।
টাইম ম্যাগাজিন কর্তৃপক্ষ জানিয়েছে, ২০২৬ সালের এই তালিকায় ‘লিডারস’ বা নেতা ক্যাটাগরিতে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানকে ১৬তম অবস্থানে রাখা হয়েছে। বিশ্বমঞ্চে তার ক্রমবর্ধমান প্রভাব, রাজনৈতিক নেতৃত্ব এবং কৌশলগত অবস্থানের গুরুত্ব বিবেচনা করেই তাকে এই মর্যাদাপূর্ণ তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে। প্রতি বছর বিশ্বের বিভিন্ন প্রান্তের লেখক, শিল্পী, রাজনীতিবিদ, উদ্যোক্তা এবং সমাজসেবকদের মধ্য থেকে যাচাই-বাছাইয়ের মাধ্যমে এই প্রভাবশালী ১০০ ব্যক্তির তালিকা চূড়ান্ত করে সাময়িকীটি।
টিএইচএ/