‘ঝালমুড়ি খেয়েছি আমি, কিন্তু ঝাল লেগেছে তৃণমূলের’

কৃষ্ণনগরের সভা থেকে মোদীর কটাক্ষ

by Fatih Work

পশ্চিমবঙ্গের নির্বাচনী উত্তাপের মধ্যে ফের আলোচনায় উঠে এল ‘ঝালমুড়ি’ প্রসঙ্গ।

শনিবার কৃষ্ণনগরের এক জনসভা থেকে তৃণমূল কংগ্রেসকে লক্ষ্য করে কড়া ভাষায় আক্রমণ শানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রচারণার ময়দানে হালকা মেজাজে থাকা মোদী এদিন সোজাসাপ্টা ভাষায় বলেন, ঝালমুড়ি তিনি খেয়েছেন ঠিকই, কিন্তু তার ঝাল লেগেছে শাসকদল তৃণমূলের গায়ে। প্রধানমন্ত্রীর এই মন্তব্যকে কেন্দ্র করে রাজ্য রাজনীতিতে নতুন করে শোরগোল শুরু হয়েছে।

বিজ্ঞাপন
banner

কৃষ্ণনগরের জনসভায় সমবেত জনতার উদ্দেশ্যে নরেন্দ্র মোদী বলেন, আগামী ৪ মে পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনের ফলাফল প্রকাশের পর বিজেপির বিজয়োৎসব পালন করা হবে। সেদিন মিষ্টির পাশাপাশি ঝালমুড়িও বিতরণ করা হবে বলে ঘোষণা দেন তিনি। সম্প্রতি মোদীর ঝালমুড়ি খাওয়া নিয়ে তৃণমূলের পক্ষ থেকে করা বিভিন্ন নেতিবাচক মন্তব্যের জবাবে তিনি বলেন, “আমি শুনেছি, ঝালমুড়ি কিছু লোককে জোর ধাক্কা দিয়েছে। ঝালমুড়ি আমি খেয়েছি, কিন্তু ঝাল লেগেছে তৃণমূলের।”

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, পশ্চিমবঙ্গের মানুষের অতি পরিচিত এই খাবারের অনুষঙ্গ টেনে মোদী মূলত তৃণমূলের সাধারণ মানুষের সঙ্গে সংযোগ বিচ্ছিন্ন হওয়ার বিষয়টিকেই ইঙ্গিত করেছেন। একইসঙ্গে তিনি রাজ্যে বিজেপির জয় নিয়ে পূর্ণ আত্মবিশ্বাস প্রকাশ করেন। ৪ মে গণনার দিন রাজ্যজুড়ে পদ্ম শিবিরের পক্ষ থেকে বড় ধরনের উদ্‌যাপনের প্রস্তুতি থাকবে বলেও তিনি স্পষ্ট জানিয়ে দেন।

তথ্যসূত্র: অনন্দ বাজার

টিএইচএ/

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222