এবার যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান

by hsnalmahmud@gmail.com

ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যকার বিদ্যমান উত্তেজনা নিরসনে এবং হরমুজ প্রণালী পুনরায় খুলে দেওয়ার লক্ষ্যে ওয়াশিংটনকে একটি নতুন প্রস্তাব দিয়েছে তেহরান। মার্কিন সংবাদমাধ্যম অ্যাক্সিওসের এক প্রতিবেদনে জানানো হয়েছে, পাকিস্তানের মধ্যস্থতায় এই প্রস্তাবটি পাঠানো হয়েছে। প্রস্তাবে হরমুজ প্রণালী খুলে দেওয়া এবং চলমান যুদ্ধের অবসানের কথা বলা হলেও পরমাণু কর্মসূচি সংক্রান্ত আলোচনাটি পরবর্তী ধাপের জন্য স্থগিত রাখার প্রস্তাব করা হয়েছে।

অ্যাক্সিওস তাদের প্রতিবেদনে এক মার্কিন কর্মকর্তা ও সংশ্লিষ্ট সূত্রের বরাতে জানিয়েছে, তেহরানের এই নতুন প্রস্তাব ট্রাম্প প্রশাসনের জন্য এক বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। পরমাণু ইস্যু বাদ দিয়ে কেবল হরমুজ প্রণালী ও বন্দরগুলোর ওপর থেকে অবরোধ প্রত্যাহারের চুক্তি হলে ইরানের ওপর যুক্তরাষ্ট্রের শক্ত অবস্থান বা ‘লিভারেজ’ হারানোর আশঙ্কা রয়েছে। এর ফলে ইরানকে তাদের সমৃদ্ধ ইউরেনিয়ামের মজুদ ত্যাগ করতে বা দীর্ঘমেয়াদী ইউরেনিয়াম সমৃদ্ধকরণ স্থগিত করতে বাধ্য করা ওয়াশিংটনের জন্য কঠিন হয়ে পড়বে।

বিজ্ঞাপন
banner

উল্লেখ্য, দীর্ঘদিন ধরে স্থবির হয়ে থাকা এই সংকট নিরসনে পাকিস্তানের মধ্যস্থতায় ইরানের পক্ষ থেকে আসা এই প্রস্তাবকে কূটনৈতিক মহলে অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে। তবে ট্রাম্প প্রশাসন ইরানের এই নতুন প্রস্তাব গ্রহণ করবে কি না, তা নিয়ে এখনো নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি।

হাআমা/

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222