ইরানের বিরুদ্ধে যুদ্ধ করতে মোটেও প্রস্তুত নয় যুক্তরাষ্ট্র : রুশ আইনপ্রণেতা

by hsnalmahmud@gmail.com

ইরানের বিরুদ্ধে সামরিক যুদ্ধের জন্য যুক্তরাষ্ট্র ‘স্পষ্টত অপ্রস্তুত’ বলে মন্তব্য করেছেন রাশিয়ার প্রভাবশালী আইনপ্রণেতা আলেক্সি পুশকভ। তিনি বলেন, শক্তি প্রয়োগ করলেই দ্রুত ফলাফল পাওয়া যাবে— ওয়াশিংটনের এমন ‘ভ্রান্ত ধারণা’ ও অতি-আত্মবিশ্বাসের কারণেই তারা এই প্রতিকূল পরিস্থিতির সম্মুখীন হয়েছে। রুশ সংবাদ সংস্থা তাস-কে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এসব কথা বলেন।

রুশ ফেডারেশন কাউন্সিলের তথ্য নীতি কমিশনের চেয়ারম্যান পুশকভ জানান, ভেনেজুয়েলায় সাম্প্রতিক অভিজ্ঞতার মাধ্যমেই মূলত যুক্তরাষ্ট্রের এই যুদ্ধংদেহী মনোভাব তৈরি হয়েছে। তিনি বলেন, ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে অপহরণ এবং এরপর ভেনেজুয়েলাবাসীর দুর্বল প্রতিক্রিয়ায় ট্রাম্পের মধ্যে এই ধারণা জন্মেছে, ‘সার্জিক্যাল অপারেশন’ বা সুনির্দিষ্ট সামরিক হামলার মাধ্যমে যেকোনো বিদেশি সরকারকে নিজেদের বশে আনা সম্ভব। আর এই একই কৌশল তিনি ইরানের ওপর প্রয়োগ করতে চেয়েছিলেন।

বিজ্ঞাপন
banner

রুশ এই আইনপ্রণেতা আরও উল্লেখ করেন, যুক্তরাষ্ট্র যুদ্ধের প্রস্তুতিহীন থাকলেও ইরান দীর্ঘ সময় ধরে যুদ্ধের প্রস্তুতি নিয়েছে। তারা তাদের প্রায় সব মিসাইল সেন্টার মাটির নিচে অত্যন্ত সুরক্ষিত স্থানে সরিয়ে নিয়েছে, যা ধ্বংস করা প্রায় অসম্ভব। এছাড়া ইরানের ভাণ্ডারে বর্তমানে হাজার হাজার আধুনিক ড্রোন ও মিসাইল রয়েছে। ইরান কেবল সামরিকভাবে নয়, অর্থনৈতিক ও মানসিকভাবেও যেকোনো দীর্ঘমেয়াদী সংঘাত মোকাবিলায় নিজেদের প্রস্তুত করে রেখেছে।

হাআমা/

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222