ইন্দোনেশিয়ায় ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় নিহত ৫, আহত ৭৯

by naymurbd1999@gmail.com

ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তার অদূরে এক ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় অন্তত পাঁচজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ৭৯ জন যাত্রী।

সোমবার (২৭ এপ্রিল) দিবাগত রাতে জাকার্তা সংলগ্ন বেকাসি সিটি রেল স্টেশনে এই মর্মান্তিক ঘটনাটি ঘটে। ধ্বংসস্তূপের ভেতর এখনও অনেকে আটকা পড়ে আছেন বলে আশঙ্কা করা হচ্ছে।

বিজ্ঞাপন
banner

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এবং স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল সোমবার গভীর রাতে জাকার্তা-চিকারং কমিউটার ট্রেন এবং আর্গো ব্রোমো আংগ্রেক নামের একটি দূরপাল্লার ট্রেনের মধ্যে সংঘর্ষ হয়। আর্গো ব্রোমো আংগ্রেক মূলত জাকার্তা ও সুরাবায়ার মধ্যে চলাচলকারী দেশটির প্রধান দ্রুতগামী ট্রেন সার্ভিস।

দুর্ঘটনার কারণ সম্পর্কে রাষ্ট্রীয় মালিকানাধীন কেএআই-এর মুখপাত্র ফ্রানোটো উইবোবো জানান, একটি লেভেল ক্রসিং পার হওয়ার সময় একটি ট্যাক্সি কমিউটার ট্রেনটিকে ধাক্কা দেয়। ফলে ট্রেনটি লাইনের ওপরই থেমে যায়। ঠিক সেই মুহূর্তে পেছন দিক থেকে আসা আর্গো ব্রোমো আংগ্রেক ট্রেনটি সজোরে সেটিকে ধাক্কা দিলে ভয়াবহ এই সংঘর্ষ ঘটে।

মঙ্গলবার ভোরেও দুর্ঘটনাস্থলে উদ্ধার অভিযান চলছে। উদ্ধারকারী দলের প্রধান মোহাম্মদ শাফি স্থানীয় সংবাদমাধ্যমকে জানান, বগিগুলো প্রচণ্ডভাবে দুমড়েমুচড়ে যাওয়ায় ভেতরে ঢোকা অত্যন্ত কঠিন হয়ে পড়েছে। সংকীর্ণ জায়গার ভেতর ধাতব কাঠামো কেটে উদ্ধারকর্মীরা ভেতরে প্রবেশের চেষ্টা করছেন। তিনি আরও জানান, উদ্ধারকাজ চলমান থাকায় হতাহতের প্রকৃত সংখ্যা এখনই নিশ্চিত করে বলা যাচ্ছে না। এখন পর্যন্ত পাঁচজনের মৃত্যুর খবর পাওয়া গেলেও ভেতরে আরও অন্তত চারজন জীবিত আটকা পড়ে আছেন বলে ধারণা করা হচ্ছে।

এনআর/

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222