নিজস্ব প্রতিবেদক :: চলচ্চিত্র তারকা নায়ক ওমর সানীর কাছে দ্বীনী দাওয়াত পৌঁছে দিচ্ছে ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর নায়েবে আমীর শায়েখে চরমোনাই মুফতি ফয়জুল করিম। এমন ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে।
৪ মে ২০২৬ সোমবার সামাজিক যোগাযোগ মাধ্যমে এমন একটি ইতিবাচক ফুটেজ ছড়িয়ে পড়ে।
৩৬ নিউজের অনুসন্ধানে জানা যায়, ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর নায়েবে আমীর শায়েখে চরমোনাই মুফতি ফয়জুল করিমের সাক্ষামতে চলচ্চিত্র জগতের তিন জন আলোচিত ব্যক্তি নায়ক ওমর সানী, পরিচালক ইকবাল, ডিজে সোহেলসহ চিত্র জগতের বেশ কয়েকজন আসেন। পরে তাদের সামনে ইসলাম সৌন্দর্যের কথা তুলে ধরেন।
বিখ্যাত নাশিদ শিল্পী দ্বীনী দাওয়াতের এ প্রক্রিয়াকে মূল্যায়ন করে লিখেছেন, ইগুলা করতে কইলজা লাগে! ফটকা মলবি দিয়া এইগুলা হয় না! সেলাম।
মুহাম্মদ ইবরাহিম লিখেছেন, উভয়জনের চোখের দিকে তাকান, মনে হয় যেনো উভয়জনের মাঝে রয়েছে কতকালের বন্ধুত্ব।
এমকে/৩৬ নিউজ
