ঢাকার আকাশের আপডেট জানাল আবহাওয়া অফিস

by Tahsan Arif

নিজস্ব প্রতিবেদক : কোটি কোটি মানুষের এই ঢাকা কেমন থাকবে বুধবার- জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, রাজধানী ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে ।

বুধবার (৬ মে) সকাল ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টার জন্য দেওয়া এক পূর্বাভাসে এই তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞাপন
banner

আবহাওয়া অফিস জানিয়েছে, বুধবার ঢাকার আকাশ আংশিক মেঘলা থাকতে পারে। তবে বৃষ্টির সম্ভাবনা ক্ষীণ, আবহাওয়া মূলত শুষ্ক থাকারই পূর্বাভাস রয়েছে। সেই সঙ্গে দিনের তাপমাত্রা গতদিনের তুলনায় অপরিবর্তিত থাকতে পারে।

বুধবার ভোরে ঢাকার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২৪ দশমিক ৮০ ডিগ্রি সেলসিয়াস। এর আগে গতকাল মঙ্গলবার রাজধানীর সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৩ দশমিক ৩০ ডিগ্রি সেলসিয়াস। বুধবার সকাল ৬টায় বাতাসের আর্দ্রতা ছিল ৯১ শতাংশ। তাপমাত্রা ছিল ২৫ দশমিক ২০ ডিগ্রি সেলসিয়াস। গত ২৪ ঘণ্টায় রাজধানীতে সামান্য (২ মি.মি.) বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।

আবহাওয়া অধিদপ্তর আরও জানিয়েছে, বুধবার ঢাকা ও পার্শ্ববর্তী এলাকায় দক্ষিণ অথবা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে।

বুধবার সন্ধ্যায় ঢাকায় সূর্যাস্ত হবে ৬টা ৩০ মিনিটে এবং আগামীকাল বৃহস্পতিবার সূর্যোদয় হবে ভোর ৫টা ২০ মিনিটে।

 

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222