৫২,৩৩৪ জন হজযাত্রী সৌদি পৌঁছেছেন, মারা গেছেন ১৩ জন

by Fatih Work

নিজস্ব প্রতিবেদক :: এ পর্যন্ত ৫২,৩৩৪ জন হজযাত্রী সৌদি পৌঁছেছেন। মারা গেছেন তেরো জন হজযাত্রী। চলতি বছর হজ পালনের লক্ষ্যে সরকারি-বেসরকারি মোট ১৩৪টি ফ্লাইটে সৌদিতে পৌঁছান ৫২,৩৩৪ জন হজযাত্রী।

সর্বশেষ প্রাপ্ত তথ্য অনুযায়ী, সৌদিতে আরও একজন বাংলাদেশির মৃত্যু হয়েছে। এনিয়ে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ১৩ জনে।

বিজ্ঞাপন
banner

মঙ্গলবার (১২ মে) ধর্ম মন্ত্রণালয়ের হজ পোর্টালে প্রকাশিত সর্বশেষ বুলেটিন থেকে এসব তথ্য জানা গেছে।

মারা যাওয়া হজযাত্রীদের মধ্যে ১০ জন পুরুষ, ৩ জন নারী। এর মধ্যে মক্কায় ১১ জন ও মদিনায় ২ জন মারা গেছেন।

আরও পড়ুন: হাওরের কৃষিজমি রক্ষায় ৩০০ কিলোমিটার নদী খননের প্রস্তাব
সর্বশেষ মক্কায় মারা গেছেন সাভারের নুসরাত শারমীন (৬২)। তিনি বেসরকারি ব্যবস্থাপনার হজযাত্রী।

এখন পর্যন্ত বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ৬৩টি, সৌদি এয়ারলাইন্সের ৪৯টি ও ফ্লাইনাস এয়ারলাইন্স পরিচালিত ফ্লাইট সংখ্যা ২২টি।

চাঁদ দেখা সাপেক্ষে আগামী ২৬ মে সৌদি আরবে পবিত্র হজ অনুষ্ঠিত হবে। এবার বাংলাদেশ থেকে মোট ৭৮ হাজার ৫০০ জন হজ পালন করবেন। এরমধ্যে বেসরকারি ব্যবস্থাপনায় ৭৩ হাজার ৯৩৫ জন এবং সরকারি ব্যবস্থাপনায় ৪ হাজার ৫৬৫ জন হজযাত্রী রয়েছেন।

গত ১৮ এপ্রিল ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আনুষ্ঠানিকভাবে এ বছরের হজ ফ্লাইট কার্যক্রমের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

 

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222