ঈদের চাঁদ সৌদি আরবে আজ সন্ধ্যায় খোঁজা হবে

by Masudul Kadir

হজ ও ঈদের তারিখ নির্ধারণে আজ রোববার (১৭ মে) সৌদি আরবে জিলহজ মাসের চাঁদের অনুসন্ধান করা হবে। সৌদির পাশাপাশি সংযুক্ত আরব আমিরাত, ওমানেও আজ চাঁদ দেখার প্রস্তুতি নেওয়া হয়েছে।

সংবাদমাধ্যম গালফ নিউজ জানিয়েছে, ধারণা করা হচ্ছে পূর্ব গগনে আজ অর্ধচন্দ্রের দেখা মিলবে। এরফলে আজই হজ ও ঈদের তারিখ ঘোষণা করা সম্ভব হবে।

বিজ্ঞাপন
banner

যদি সন্ধ্যায় চাঁদের দেখা মেলে তাহলে সৌদি আরবে ঈদুল আজহা পালিত হবে আগামী ২৭ মে। আর হজ হবে ২৬ মে।

এদিকে গত ১৫ সাধারণ মানুষকে জিলহজের চাঁদ দেখার আহ্বান জানায় সৌদির সুপ্রিম কোর্ট। তারা জানায়, ১৭ মে সৌদিতে জিলকদ মাসের ২৯তম দিন হবে। ফলে ওইদিন সন্ধ্যায় চাঁদ দেখা যেতে পারে। ফলে কেউ যদি চাঁদ দেখতে পান তাহলে দেশে গঠিত চাঁদ দেখা কমিটিকে যেন অবহিত করেন।

এনআর/

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222