শিশু ধর্ষণ ও হত্যার প্রতিবাদে নারায়ণগঞ্জ ছাত্র মজলিসের বিক্ষোভ

by Masudul Kadir

নারায়ণগঞ্জ প্রতিনিধি :: বাংলাদেশ খেলাফত ছাত্র মজলিস নারায়ণগঞ্জ মহানগরীর উদ্যোগে শিশু রামিসা, ফারিহাসহ সাম্প্রতিক সময়ে দেশজুড়ে ঘটে যাওয়া শিশু ধর্ষণ ও হত্যার প্রতিবাদে এক বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়।

শুক্রবার (২২ মে ২০২৬) বাদ জুমা ঐতিহাসিক ডি.আই.টি চত্বর থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে ২নং রেলগেইটে এসে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে সমাপ্ত হয়।

বিজ্ঞাপন
banner

সমাবেশে বাংলাদেশ খেলাফত ছাত্র মজলিস নারায়ণগঞ্জ মহানগরীর সাংগঠনিক সম্পাদক মুহাম্মদ নাজমুল হুদা রনি’র সভাপতিত্বে বক্তব্য রাখেন, বাংলাদেশ খেলাফত যুব মজলিস নারায়ণগঞ্জ মহানগরীর সভাপতি মাওলানা ফাতিহ মুহাম্মদ সুলাইমান, বাংলাদেশ খেলাফত মজলিস নারায়ণগঞ্জ মহানগরীর সাংগঠনিক সম্পাদক মাওলানা সাকিব সাইফি। দোয়া পরিচালনা করেন ছাত্র মজলিসের সহযোগী সংগঠক আতিক বিন সাদিক।

বক্তারা বলেন, দেশে একের পর এক শিশুধর্ষণ ও হত্যার ঘটনা জাতিকে গভীরভাবে উদ্বিগ্ন ও মর্মাহত করছে। অপরাধীদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করে বিচারহীনতার সংস্কৃতি বন্ধ করতে হবে। শিশু ও নারীর নিরাপত্তা নিশ্চিত করতে কার্যকর উদ্যোগ গ্রহণেরও আহ্বান জানান তারা।

এসময় আরও উপস্থিত ছিলেন, বাংলাদেশ খেলাফত যুব মজলিস নারায়ণগঞ্জ মহানগরের সহ-সভাপতি হাজী লিয়াকত হোসেন, সমাজকল্যাণ সম্পাদক আনোয়ার হোসেন, ছাত্র মজলিসের সহযোগী সংগঠক ইসহাক গাজী, শাহাদাত হোসেন, নারায়ণগঞ্জ মহানগরীর সাবেক বাইতুল মাল সম্পাদক মাহদী হাসান, প্রশিক্ষণ সম্পাদক আশরাফ বিন মুজিব, বাইতুল মাল সম্পাদক আবদুর রহমান সা’দ, স্কুল কলেজ সম্পাদক হাসিফুল ইসলামসহ মহানগর ও বিভিন্ন ক্যাম্পাস শাখার দায়িত্বশীলবৃন্দ।

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222