ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান বলেছেন, ফ্যাসিবাদের পতনের পরে বহু প্রত্যাশা জাগিয়ে এবং দায় নিয়ে এই সরকার দায়িত্ব গ্রহণ করেছিলো। কিন্তু ১৮০ দিন অতিক্রান্ত হলেও সরকার আশাজাগানিয়া তেমন কিছু করতে পারে নাই। বিশেষ করে জুলাই সনদ বাস্তবায়নের জন্য একশ আশি দিনের যে বাধ্যবাধকতা ছিলো তা পুরোপুরি উপেক্ষিত হয়েছে। উচ্চকক্ষ গঠনের বাধ্যতামূলক সময়ও মান্য করা হয় নাই। জনরায়ের প্রতি এটা স্পষ্ট উপেক্ষা ও অবজ্ঞা।
আজ ১৪ ই আগস্ট’২৬ শুক্রবার দুপুর ২টায় রাজধানী উত্তরের ভাটারাস্থ আস-সাঈদ মিলনায়েতনে ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর উত্তরের শূরার অধিবেশনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ঢাকা মহানগর উত্তর সভাপতি অধ্যক্ষ হাফেজ মাওলানা শেখ ফজলে বারী মাসউদ এর সভাপতিত্বে ও ভারপ্রাপ্ত সেক্রেটারি ইঞ্জিনিয়ার মুরাদ হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠিত শূরা অধিবেশনে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, কেন্দ্রীয় দপ্তর সম্পাদক মাওলানা লোকমান হোসাইন জাফরী, কেন্দ্রীয় আইন বিষয়ক সম্পাদক এড. শওকত আলী হাওলাদার।
অন্যান্যের মধ্যে আরও বক্তব্য রাখেন, মাওলানা নুরুল ইসলাম নাঈম, মুফতি অলিউল্লাহ, অ্যাডভোকেট মোস্তফা আল মামুন মনির, মুফতি ফরিদুল ইসলাম, মুফতী মাছউদুর রহমান, শ্রমিক নেতা আলহাজ্ব আমীরুল হক, মাহবুব ইসলাম, যুব নেতা হাফেজ ইকবাল, মুফতি নিজাম উদ্দিন, ডাক্তার মোঃ মুজিবুর রহমান, মাস্টার ওয়ারেন্ট অফিসার অব. আলহাজ্ব আমিনুল হক তালুকদার, আলহাজ্ব আলাউদ্দিন, মুফতি মুস্তাকিম বিল্লাহ, রাকিবুল ইসলাম, মুহাম্মদ নাজমুল হাসান প্রমুখ।
সরকারের ১৮০ দিনের পারফরম্যান্স আশাজাগানিয়া না: গাজী আতাউর রহমান
69