অবসরপ্রাপ্ত শিক্ষকদের সুখবর দিলেন শিক্ষামন্ত্রী

by hsnalmahmud@gmail.com

একযোগে অবসর সুবিধা ও কল্যাণ ট্রাস্টের টাকা পাচ্ছেন অবসরপ্রাপ্ত বেসরকারি শিক্ষকরা। এই অর্থ পরিশোধে সরকার এককালীন দুই হাজার ৩৫ কোটি টাকা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে।

শুক্রবার (১৪ আগস্ট) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টে এসব তথ্য জানিয়েছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন।

বিজ্ঞাপন
banner

তিনি বলেন, দীর্ঘ অপেক্ষার অবসান, অবশেষে আগামীকাল শনিবার একযোগে অবসর-কল্যাণের টাকা পাচ্ছেন অবসরপ্রাপ্ত বেসরকারি শিক্ষকরা। প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশে তাদের অবসর ও কল্যাণের এই অর্থ পরিশোধে এককালীন ২০৩৫ কোটি ৮৬ লাখ টাকা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার।

ফেসবুক পোস্টে শিক্ষামন্ত্রী বলেন, দীর্ঘ চার বছর ধরে জমে থাকা শিক্ষকদের পাহাড়সম বকেয়ার জট কাটাতে আমরা যে যুগান্তকারী সিদ্ধান্ত নিয়েছি, তারই ধারাবাহিকতায় দেশের ৬৪টি জেলায় একযোগে ২০৩৫ কোটি ৮৬ লাখ টাকা শিক্ষকদের স্ব-স্ব ব্যাংক অ্যাকাউন্টে প্রেরণ করতে যাচ্ছি।

শিক্ষা মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, আগামীকাল শনিবার রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে এ কার্যক্রমের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222