দাদাজি, তোমাকে অনেক ভালোবাসি, দেখা হবে জান্নাতে

আল্লামা সাঈদীর তৃতীয় মৃত্যুবার্ষিকীতে নাতির আবেগঘন স্ট্যাটাস

by hsnalmahmud@gmail.com

আল্লামা দেলাওয়ার হোসাইন সাঈদীর তৃতীয় মৃত্যুবার্ষিকী আজ। ২০২৩ সালের ১৪ আগস্ট রাত ৮টা ৪০ মিনিটে রাজধানীর পিজি হাসপাতালে তিনি ইন্তেকাল করেন। মরহুমের নাতি আব্দুল্লাহ ইবনে মাসুদ সাঈদী দাদাকে নিয়ে নিজের ফেসবুকে আবেগঘন স্ট্যাটাস দিয়েছেন।

‘‘দাদাজি…

বিজ্ঞাপন
banner

আজ ৩ বছর হয়ে গেল তুমি আমাদের মাঝে নেই। ৩টা বছর হয়ে গেল তোমার মুখ থেকে আর আমার নাম ধরে সেই প্রিয় ডাকটা শুনি না। আজও মনে হয়, যদি আর একবার তুমি আমার কপালে চুমু দিয়ে আমাকে জড়িয়ে ধরতে… আর একবার আমার নাম ধরে ডাকতে…!

৩ বছর হয়ে গেল, কিন্তু তোমাকে হারানোর শূন্যতাটা আজও আগের মতোই আছে। কিন্তু প্রিয়জন চলে গেলে ফিরে আসে না, তাকে ছাড়া কোনোভাবে প্রাণ না জুড়ায়…..

তুমি ছিলে কোটি মানুষের হৃদয়ের স্পন্দন, বিংশ শতাব্দীর অন্যতম শ্রেষ্ঠ মুজাদ্দিদ, ইকামতে দ্বীনের স্বপ্নপুরুষ, কুরআনের পাখি যিনি সারাজীবন ছুটে বেড়িয়েছো এই জনপদের এক প্রান্ত থেকে আরেক প্রান্তে, শহরের মঞ্চ থেকে গ্রামের ধুলোমাখা ময়দান পর্যন্ত কুরআনের কথা বলেছো, মানুষকে আল্লাহর পথে ডেকেছো। আজ তুমি আমাদের মাঝে নেই, কিন্তু তোমার শাহাদাৎ, তোমার কণ্ঠ, তোমার তাফসির, তোমার বলা কথাগুলো এবং তোমার রেখে যাওয়া আদর্শ আজও কোটি মানুষের হৃদয়ে বেঁচে আছে, আজও অনুপ্রেরণা জোগায় কোটি মানুষের হৃদয়ে!

আমার দাদাজী, আমার কলিজার দাদাজি তোমাকে অনেক ভালোবাসি! ইনশাআল্লাহ আবার দেখা হবে জান্নাতে। সেদিন কোনো দূরত্ব থাকবে না, কোনো অপেক্ষা থাকবে না, কোনো কান্না থাকবে না।

ইয়া রব! আমার পরম শ্রদ্ধেয় দাদাজীকে আপনি শহীদ হিসেবে কবুল করে নিন। দুনিয়াতে যেভাবে তাকে সম্মানিত করেছেন, আখিরাতে তার চেয়েও বহুগুণ বেশি সম্মানিত করুন। তাঁর কবরকে কুরআনের নূর দিয়ে মুনাওয়্যার করে দিন, তাঁর সকল ভুলত্রুটি ক্ষমা করে দিন এবং তাঁকে জান্নাতুল ফেরদৌসের সর্বোচ্চ মাকাম দান করুন ~ আমীন।

রাহিমাহুল্লাহু রহমাতান ওয়াসি’আহ

শহীদ আল্লামা দেলাওয়ার হোসাইন সাঈদী

(২ ফেব্রুয়ারি ১৯৪০ – ১৪ আগস্ট ২০২৩)’’

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222