সরকারের মধ্যে দলীয়করণের একটি ক্ষতিকর প্রবণতা দেখা যাচ্ছে: ইসলামী আন্দোলন

by hsnalmahmud@gmail.com

“ইনসাফভিত্তিক কল্যাণরাষ্ট্র প্রতিষ্ঠা ও বৈষম্যমুক্ত নতুন বাংলাদেশ বিনির্মাণে ইসলামই কার্যকর পন্থা”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে ইসলামী আন্দোলন বাংলাদেশ বরগুনা জেলা শাখার দ্বি-বার্ষিক সম্মেলন-২০২৬ অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১২ আগস্ট) সকাল ১০টায় বরগুনা জেলা শিল্পকলা একাডেমিতে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।

বিজ্ঞাপন
banner

সম্মেলনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরগুনা-১ আসনের সংসদ সদস্য ও পীর সাহেব কেওড়াবুনিয়া মাওলানা মাহমুদুল হোসাইন অলিউল্লাহ এবং ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক (বরিশাল বিভাগ) উপাধ্যক্ষ মাওলানা সিরাজুল ইসলাম।

ইসলামী আন্দোলন বাংলাদেশ বরগুনা জেলা শাখার সভাপতি মুফতী মিজানুর রহমান কাসেমী-এর সভাপতিত্বে এবং জেলা সেক্রেটারি মাওলানা মো. আব্দুস শাকুর-এর সঞ্চালনায় সম্মেলন অনুষ্ঠিত হয়।

দলীয়করণ নিয়ে মহাসচিবের বক্তব্য

প্রধান অতিথির বক্তব্যে ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান বলেন, “এই সরকারের মধ্যে দলীয়করণ করার একটি ক্ষতিকর প্রবণতা দেখা যাচ্ছে।”

তিনি বলেন, রাষ্ট্রায়ত্ত বিভিন্ন প্রতিষ্ঠানের চেয়ারম্যান পদে দলীয় নেতাদের নিয়োগ দেওয়া হয়েছে। দেশের বিভিন্ন জেলা ও মহানগরে দলীয় লোকদের প্রশাসক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। এখন স্কুলে শিক্ষক নিয়োগের ক্ষমতা ব্যবস্থাপনা কমিটির হাতে তুলে দিয়ে শিক্ষক নিয়োগে অনিয়ম, অর্থ লেনদেন, রাজনৈতিক সুপারিশ ও স্বজনপ্রীতির পথ উন্মুক্ত করা হচ্ছে।

তিনি আরও বলেন, রাষ্ট্র পরিচালনায় দলীয়করণ ও স্বজনপ্রীতি কোনোভাবেই বৈষম্যমুক্ত ও ইনসাফভিত্তিক রাষ্ট্র প্রতিষ্ঠার সহায়ক হতে পারে না। জনগণের অধিকার নিশ্চিত করতে যোগ্যতা, সততা ও ন্যায়নীতির ভিত্তিতে রাষ্ট্রের প্রতিটি ক্ষেত্রে নিয়োগ ও দায়িত্ব বণ্টন করতে হবে।

বরগুনা জেলা কমিটি ঘোষণা

সম্মেলনের প্রধান অতিথি মাওলানা গাজী আতাউর রহমান তাঁর বক্তব্য শেষে ইসলামী আন্দোলন বাংলাদেশ বরগুনা জেলা শাখার ২০২৭-২৮ ইং সেশনের নতুন কমিটি ঘোষণা করেন।

ঘোষিত কমিটির দায়িত্বশীলরা হলেন—

প্রধান উপদেষ্টা: আলহাজ্ব মুফতী মিজানুর রহমান কাসেমী (দা.বা.)
উপদেষ্টা: মাওলানা মুফতী ওমর ফারুক জিহাদি
উপদেষ্টা: মাওলানা আব্দুল কাদের (পীর সাহেব বাওয়ালকর)

সভাপতি: মাওলানা মাহমুদুল হোসাইন অলিউল্লাহ এমপি (পীর সাহেব কেওড়াবুনিয়া)
সিনিয়র সহ-সভাপতি: মাওলানা মো. আব্দুস শাকুর
সহ-সভাপতি: মাওলানা জালালুদ্দিন কারেমী
সেক্রেটারি: মাওলানা রেজাউল করিম আকন

সম্মেলনে ইসলামী আন্দোলন বাংলাদেশ বরগুনা জেলা শাখা ও এর অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল, নেতাকর্মী ও সমর্থকরা উপস্থিত ছিলেন।

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222