‘সীমান্তে বাংলাদেশি হত্যা বন্ধে সরকারকে কঠোর কূটনৈতিক অবস্থান নিতে হবে’

by hsnalmahmud@gmail.com

মৌলভীবাজারের কুলাউড়া সীমান্তে ভারতীয় বিএসএফের গুলিতে এক বাংলাদেশি নিহতের ঘটনায় তীব্র নিন্দা, প্রতিবাদ ও গভীর ক্ষোভ প্রকাশ করেছেন ঐতিহ্যবাহী দল বাংলাদেশ নেজামে ইসলাম পার্টির আমীর (ভারপ্রাপ্ত) আল্লামা আব্দুল কাইয়ূম সোবহানী ও মহাসচিব মাওলানা মূসা বিন ইযহার।

সোমবার (১০ আগস্ট) গণমাধ্যমে পাঠানো এক যৌথ বিবৃতিতে নেতৃদ্বয় বলেন, সীমান্তে বাংলাদেশি হত্যা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়। বছরের পর বছর এভাবে বাংলাদেশিদের রক্ত ঝরলেও কেবল আনুষ্ঠানিক প্রতিবাদে সীমাবদ্ধ থাকা গ্রহণযোগ্য নয়। সীমান্ত হত্যা বন্ধে সরকারকে ভারতের সঙ্গে কঠোর ও কার্যকর কূটনৈতিক অবস্থান নিতে হবে এবং প্রতিটি হত্যাকাণ্ডের জবাবদিহি নিশ্চিত করতে হবে।

বিজ্ঞাপন
banner

তারা ভারত থেকে বাংলাদেশে অবৈধ পুশইনের তীব্র প্রতিবাদ জানিয়ে বলেন, বাংলাদেশকে কারও অবৈধ অভিবাসন সমস্যা সমাধানের ডাম্পিং গ্রাউন্ডে পরিণত করতে দেওয়া হবে না। একই সঙ্গে ভারতে মুসলিমদের ওপর হত্যা, নির্যাতন ও সাম্প্রদায়িক হামলা বন্ধ এবং দোষীদের বিচারের দাবি জানান।

বিবৃতিতে নেতৃদ্বয় বলেন, প্রতিবেশীসুলভ সম্পর্ক একতরফা নীরবতা বা জাতীয় স্বার্থ বিসর্জনের নাম নয়। ফ্যাসিস্ট শেখ হাসিনাকে দ্রুত বাংলাদেশে ফিরিয়ে আনা এবং হাদি হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত পলাতক অভিযুক্তদের দেশে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করতে সর্বোচ্চ কূটনৈতিক চাপ প্রয়োগ করতে হবে।

নেতৃদ্বয় জোর দিয়ে বলেন, বাংলাদেশের নাগরিকের জীবন, সীমান্তের নিরাপত্তা ও দেশের সার্বভৌমত্ব কোনো দরকষাকষির বিষয় নয়। জাতীয় স্বার্থ রক্ষায় সরকারকে কথার চেয়ে কার্যকর পদক্ষেপের মাধ্যমে দৃঢ় ও আপসহীন অবস্থান প্রমাণ করতে হবে।

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222