সৌদি-পাকিস্তান-তুরস্কের যৌথ প্রতিরক্ষা চুক্তিকে স্বাগত জানিয়েছে জমিয়ত 

by hsnalmahmud@gmail.com

সৌদি আরব, পাকিস্তান ও তুরস্কের মধ্যে পবিত্র মক্কা মুকাররমায় স্বাক্ষরিত ত্রিপক্ষীয় যৌথ প্রতিরক্ষা চুক্তিকে স্বাগত জানিয়েছে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ।

সংগঠনটি এ চুক্তিকে মুসলিম বিশ্বের নিরাপত্তা, পারস্পরিক সহযোগিতা ও প্রতিরক্ষা সক্ষমতা জোরদারের ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ ও আশাব্যঞ্জক পদক্ষেপ হিসেবে উল্লেখ করে সংশ্লিষ্ট তিন দেশের সরকার ও জনগণকে অভিনন্দন জানিয়েছে।

বিজ্ঞাপন
banner

রোববার (৯ আগস্ট) এক বিবৃতিতে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের সভাপতি শাইখুল হাদিস মাওলানা উবায়দুল্লাহ ফারুক ও মহাসচিব মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দী এই চুক্তিকে স্বাগত এবং সংশ্লিষ্ট তিন দেশের সরকার ও জনগণকে অভিনন্দন জানান।

বিবৃতিতে নেতৃদ্বয় বলেন, মুসলিম বিশ্বের বিভিন্ন দেশে যখন নিরাপত্তা ও সার্বভৌমত্ব নানা ধরনের চ্যালেঞ্জের মুখোমুখি, তখন পাকিস্তান, সৌদি আরব ও তুরস্কের মতো গুরুত্বপূর্ণ মুসলিম দেশগুলোর মধ্যে পারস্পরিক প্রতিরক্ষা সহযোগিতা প্রতিষ্ঠার উদ্যোগ অত্যন্ত তাৎপর্যপূর্ণ। এ ধরনের পারস্পরিক সহযোগিতা মুসলিম দেশগুলোর ঐক্য, সংহতি ও সম্মিলিত নিরাপত্তা নিশ্চিত করার পথকে আরও সুগম করবে বলে আমরা আশা করি।

গত শুক্রবার (৭ আগস্ট)সৌদি আরবের পবিত্র নগরী মক্কা মুকাররমায় সৌদি যুবরাজ ও প্রধানমন্ত্রী মোহাম্মদ বিন সালমান, পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ এবং তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোয়ানের উপস্থিতিতে সৌদি আরব, পাকিস্তান ও তুরস্কের মধ্যে ‘মক্কা জয়েন্ট ডিফেন্স অ্যাগ্রিমেন্ট’ নামে ত্রিপক্ষীয় যৌথ প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষরিত হয়।

চুক্তির অন্যতম মূলনীতি হলো—তিন দেশের যেকোনো একটি দেশের ওপর সশস্ত্র হামলাকে তিন দেশের ওপর হামলা হিসেবে বিবেচনা করা এবং পারস্পরিক প্রতিরক্ষা সহযোগিতা আরও জোরদার করা।

জমিয়তের নেতৃবৃন্দ বলেন, মুসলিম বিশ্বের প্রতিটি দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও নিরাপত্তার প্রতি পারস্পরিক সম্মান বজায় রেখে প্রতিরক্ষা, অর্থনীতি ও কূটনীতিসহ বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা আরও সম্প্রসারিত করা প্রয়োজন। একই সঙ্গে মুসলিম দেশগুলোর মধ্যে বিভেদ ও পারস্পরিক দূরত্ব কমিয়ে ঐক্য ও সংহতি প্রতিষ্ঠায় কার্যকর উদ্যোগ গ্রহণ করতে হবে।

তারা আশা প্রকাশ করেন, সৌদি আরব, পাকিস্তান ও তুরস্কের এই প্রতিরক্ষা চুক্তি মুসলিম বিশ্বের নিরাপত্তা ও স্থিতিশীলতা রক্ষায় ইতিবাচক ভূমিকা রাখবে এবং ভবিষ্যতে অন্যান্য মুসলিম দেশগুলোর মধ্যেও পারস্পরিক সহযোগিতার নতুন দ্বার উন্মোচন করবে।

জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ এ ঐতিহাসিক উদ্যোগের জন্য পাকিস্তান, সৌদি আরব ও তুরস্কের সরকারকে আন্তরিক অভিনন্দন জানিয়ে চুক্তিটির সফল বাস্তবায়ন কামনা করেছে।

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222