আল্লামা নূরুল হুদা ফয়েজী রহ. ছিলেন যুগের রব্বানী আলেম: মুফতী আবদুল্লাহ ইয়াহইয়া

by hsnalmahmud@gmail.com

আজ রবিবার ৯ আগস্ট ২০২৬ বাদ আসর যাত্রাবাড়ীস্থ কওমী মাদরাসা শিক্ষক সমিতি কার্যালয়ে শাইখুল উলামা আল্লামা নূরুল হুদা ফয়েজী রহ. এর জীবন ও কর্মের উপর এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

কওমী মাদরাসা শিক্ষা বোর্ডের নির্বাহী সভাপতি মাওলানা আতাউর রহমান আতিকীর সভাপতিত্বে উক্ত আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মুফতী আরিফ বিল্লাহ কাসেমী ও মাওলানা মুখলিছুর রহমান কাসেমী পীর সাহেব উলামা নগর।

বিজ্ঞাপন
banner

এছাড়াও আল্লামা নূরুল হুদা ফয়েজী রহ. এর জীবন, তাকওয়া ও দ্বীনি খেদমতের বিভিন্ন দিক তুলে ধরেন অনুষ্ঠানের প্রধান আলোচক, বর্তমান কারীমপুরের পীর মাওলানা হেদায়েতুল্লাহ ফয়েজী।

উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় ইমাম পরিষদ বাংলাদেশের সভাপতি, ঢাকা গাউসিয়া মার্কেট জামে মসজিদের খতীব ও মারকাযুল উলূম খুলনার মুহতামিম মুফতী আবদুল্লাহ ইয়াহইয়া।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, শাইখুল উলামা আল্লামা নূরুল হুদা ফয়েজী রহ. ছিলেন যুগের একজন রব্বানী আলেম। ইসলামী সমাজ গঠনে কুরআনী শিক্ষা‌ এবং কওমী অঙ্গনে তার অবদান ও দ্বীনের খেদমত আগামী প্রজন্মের জন্য অনুকরণীয়। তাঁর জীবন থেকে ইখলাস, তাকওয়া ও ইলমের মর্যাদা সম্পর্কে আমাদের শিক্ষা নেওয়া উচিত।

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222