রাষ্ট্রপতি পদে মির্জা ফখরুলকেই বেছে নিচ্ছে বিএনপি!

by Abid vs36
মির্জা ফখরুল ইসলাম আলমগীর

সকল জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে দেশের পরবর্তী রাষ্ট্রপতি পদে দলীয় মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকেই বেছে নিতে যাচ্ছে ক্ষমতাসীন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। দলীয় সূত্রে বিষয়টি প্রায় চূড়ান্ত করা হলেও এখন পর্যন্ত আনুষ্ঠানিক কোনো ঘোষণা দেওয়া হয়নি। তবে আগামী এক থেকে দুই দিনের মধ্যেই এ বিষয়ে চূড়ান্ত ঘোষণা আসতে পারে বলে বিশ্বস্ত সূত্রে জানা গেছে।

রোববার (৯ আগস্ট) বিকেলে বিএনপির একাধিক দায়িত্বশীল সূত্র থেকে এই তথ্য নিশ্চিত করা হয়েছে। তবে দলের শীর্ষস্থানীয় কোনো নেতাই এই মুহূর্তে বিষয়টি নিয়ে প্রকাশ্যে বিস্তারিত কথা বলতে রাজি হননি। এ বিষয়ে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের রাষ্ট্রপতি হওয়ার গুঞ্জন সম্পর্কে জানতে চাইলে নাম প্রকাশ না করার শর্তে দলের স্থায়ী কমিটির একজন জ্যেষ্ঠ সদস্য জানান, বিষয়টি সম্পর্কে তারা অবগত আছেন এবং খুব দ্রুতই বিস্তারিত জানতে পারবেন।

বিজ্ঞাপন
banner

এদিকে বিএনপির আরেক দায়িত্বশীল নেতা নাম প্রকাশ না করার শর্তে গণমাধ্যমকে জানান, মির্জা ফখরুল ইসলাম আলমগীরের রাষ্ট্রপতি পদে আসীন হওয়ার বিষয়টি চূড়ান্তের পথে থাকলেও দল থেকে এখনো আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি। তিনি আরও উল্লেখ করেন যে, কেবল আজই মনোনয়ন ফরম সংগ্রহ করা হয়েছে এবং প্রধানমন্ত্রী বর্তমানে চট্টগ্রাম সফরে ব্যস্ত রয়েছেন। ফলে কোনো কোনো গণমাধ্যমে ইতিমধ্যেই তিনি মনোনয়ন পেয়ে গেছেন বলে যে খবর প্রচার করা হচ্ছে, তা পুরোপুরি সঠিক নয়।

এর আগে এদিন দুপুরে নির্বাচন কমিশন কার্যালয় থেকে রাষ্ট্রপতি পদের জন্য দুটি মনোনয়ন ফরম সংগ্রহ করে বিএনপি। দলের সিনিয়র যুগ্ম মহাসচিব ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা রুহুল কবির রিজভী আহমেদ একটি এবং দলের ভাইস চেয়ারম্যান ও সরকারের চিফ হুইপ নুরুল ইসলাম মনি অপর মনোনয়নপত্রটি সংগ্রহ করেন।

দলীয় গঠনতন্ত্র ও প্রক্রিয়া অনুযায়ী, পরবর্তীতে দলের পক্ষ থেকে যাকে চূড়ান্তভাবে রাষ্ট্রপতি প্রার্থী হিসেবে মনোনীত করা হবে, তার নামেই এই মনোনয়নপত্র জমা দেওয়া হবে। উল্লেখ্য, বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে রাষ্ট্রপতি পদে দলীয় প্রার্থী বা নাম চূড়ান্ত করার সম্পূর্ণ ক্ষমতা ইতিমধ্যে বিএনপি প্রধান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের ওপর অর্পণ করেছে দলের নীতিনির্ধারক ফোরাম।

টিএইচএ/

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222