গ্যাস সরবরাহে বড় চুক্তি সই করল তালেবান সরকার

by hsnalmahmud@gmail.com

আন্তর্জাতিক ডেস্ক:: তুর্কমেনিস্তান-আফগানিস্তান-পাকিস্তান-ভারত (TAPI) গ্যাস পাইপলাইন প্রকল্পের আওতায় গ্যাস ক্রয়ের লক্ষ্যে একটি সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষর করেছে আফগানিস্তান ও তুর্কমেনিস্তান। আফগানিস্তানের রাষ্ট্রীয় মালিকানাধীন ‘আফগান গ্যাস কোম্পানি’ এবং তুর্কমেনিস্তানের ‘তুর্কমেনগাজ’-এর মধ্যে এই চুক্তিটি বাস্তবায়িত হয়।

সোমবার (১০ আগস্ট) আফগানিস্তানের হেরাত প্রদেশের তোরঘুন্দিতে সমঝোতা স্মারকটি স্বাক্ষরিত হয় বলে অর্থনৈতিক বিষয়ক উপ-প্রধানমন্ত্রীর কার্যালয়ের বরাত দিয়ে জানিয়েছে আফগান গণমাধ্যম আরিয়ানা নিউজ।

বিজ্ঞাপন
banner

সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, আফগানিস্তানের অর্থনৈতিক বিষয়কমন্ত্রী মোল্লা আব্দুল গনি বারাদার এবং তুর্কমেনিস্তানের জাতীয় নেতা গুরবানগুলি বেরদিমুহামেদভের সরাসরি উপস্থিতিতে এই সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়।

উপ-প্রধানমন্ত্রীর কার্যালয় সূত্রে জানা গেছে, এই চুক্তির মধ্য দিয়ে TAPI প্রকল্পের আওতায় আফগানিস্তানের জন্য নির্ধারিত গ্যাসের মূল্য, প্রয়োজনীয় গ্যাসের বার্ষিক পরিমাণ এবং তা বিতরণের আনুষ্ঠানিক প্রক্রিয়া চূড়ান্ত ও নির্ধারণ করা হবে। এই পদক্ষেপের ফলে অঞ্চলটির দীর্ঘদিনের প্রস্তাবিত বিদ্যুৎ ও জ্বালানি অবকাঠামো প্রকল্পে নতুন গতি আসবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222