ওয়াশিংটনের সঙ্গে এখনই চুক্তি করছে না তেহরান : ইরান

by Masudul Kadir

আন্তর্জাতিক ডেস্ক : তেহরান ও ওয়াশিংটন এখনই চুক্তির আসরে বসছে না বলে জানিয়েছে ইরান। অবশ্য যুদ্ধ বন্ধের লক্ষ্যে যুক্তরাষ্ট্রের সঙ্গে একটি চুক্তি নিয়ে আলোচনায় অনেক বিষয়ে সমঝোতায় পৌঁছেছে বলে জানিয়েছে ইরান। তবে এখনই কোনো চুক্তি চূড়ান্ত হতে যাচ্ছে—এমন সম্ভাবনাকে নাকচ করে দিয়েছে তেহরান।

সোমবার (২৫ মে) তেহরানে নিয়মিত সংবাদ সম্মেলনে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘেই এ তথ্য জানান।

বিজ্ঞাপন
banner

তিনি বলেন, ‘এটা বলা সঠিক হবে যে, আলোচিত বিষয়গুলোর বেশিরভাগ বিষয়ে আমরা সিদ্ধান্তে পৌঁছেছি। কিন্তু এর অর্থ এই যে, এখনই একটি চুক্তি স্বাক্ষর হয়ে যাচ্ছে— এমন দাবি কেউ করতে পারে না।’

এসময় যক্তরাষ্ট্রের বিরুদ্ধে ‘স্ববিরোধিতা’ ও বারবাার শর্ত পরিবর্তনের অভিযোগ তোলেন বাঘেই।

ইরানের সঙ্গে চলমান যুদ্ধ বন্ধে আজই (সোমবার) চুক্তি হতে পারে— মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর এমন মন্তব্যের পরই ইরানের পক্ষ থেকে এই বাতা এলো।

সোমবার নয়াদিল্লি সফররত রুবিও সাংবাদিকদের বলেন, ‘গত রাতে (রোববার) খবর আসার কথা ছিল, সেটি আজও আসতে পারে। তবে এ নিয়ে অতিরিক্ত কিছু ভাবার প্রয়োজন নেই।’

তিনি আরও বলেন, ‘আলোচনায় হরমুজ প্রণালি খুলে দেওয়া এবং নৌ চলাচল স্বাভাবিক করার বিষয়ে আমাদের যথেষ্ট জোরালো প্রস্তাব রয়েছে। উপসাগরীয় অঞ্চলে সেই প্রস্তাবের পক্ষে ব্যাপক সমর্থনও রয়েছে। যেসব দেশের সঙ্গে আমরা বিষয়টি নিয়ে আলোচনা করেছি, তারা সবাই বুঝেছে এটি শুধু যৌক্তিকই নয়, বিশ্বের স্বার্থে প্রয়োজনীয়ও’।

পারমাণবিক ইস্যুতেও ইরান একটি ‘বাস্তব, গুরুত্বপূর্ণ এবং নির্দিষ্ট সময়সীমাভিত্তিক’ আলোচনায় অংশ নেবে বলেও রুবিও আশা প্রকাশ করেন।

অন্যদিকে ইরানের সঙ্গে চুক্তি করার ক্ষেত্রে মার্কিন কর্মকর্তাদের কোনো তাড়াহুড়া না করার নির্দেশ দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যদিও এর আগে তিনি ইঙ্গিত দিয়েছিলেন, দুই পক্ষের মধ্যে সমঝোতা প্রায় চূড়ান্ত পর্যায়ে পৌঁছে গেছে।

সূত্র: ডন

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222