14
নিজস্ব প্রতিবেদক :: ফায়ার সার্ভিসের ১৫টি ইউনিটের প্রায় ২ ঘণ্টার প্রচেষ্টায় নিয়ন্ত্রণে এসেছে কালশী বস্তির আগুন।
সোমবার (২৫ মে) রাত ৯টা ৩৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে এসেছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।
এর আগে সন্ধ্যা ৭টা ২৩ মিনিটে আগুন লাগার সংবাদ পায় ফায়ার সার্ভিস।
প্রাথমিক অবস্থায় ৫টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করলেও পরবর্তীতে আরও ১০টি ইউনিট নিয়ন্ত্রণ প্রচেষ্টায় যোগ দেয়।
সকল ইউনিটের সম্মিলিত প্রচেষ্টায় ২ ঘণ্টার পর নিয়ন্ত্রণে এসেছে কালশী বস্তির আগুন।
