কমলাপুরে ঘরমুখো মানুষের উপচে পড়া ভিড়

by Abid vs36

ঈদুল আজহা উপলক্ষে পরিবার ও প্রিয়জনদের সাথে ঈদ আনন্দ ভাগাভাগি করতে রাজধানী ছাড়তে শুরু করেছেন নগরবাসী। ঈদযাত্রার তৃতীয় দিনে আজ সোমবার (২৫ মে) সকাল থেকেই ঢাকার কমলাপুর রেলস্টেশনে ছিল ঘরমুখো যাত্রীদের উপচে পড়া ভিড়। সময় বাড়ার সাথে সাথে স্টেশনে মানুষের চাপ আরও বৃদ্ধি পেতে থাকে। তবে ঈদযাত্রার এই চেনা আনন্দের পাশাপাশি বেশ কিছু ভোগান্তির অভিযোগও করেছেন সাধারণ যাত্রীরা।

স্টেশনে আসা অনেক যাত্রীর অভিযোগ, অতিরিক্ত ভিড় থাকার কারণে স্টেশনে প্ল্যাটফর্মে পৌঁছানো এবং টিকিট কেটেও সঠিক সময়ে ট্রেনে ওঠা কষ্টকর হয়ে দাঁড়িয়েছে। কোনো কোনো যাত্রী ট্রেন পর্যন্ত পৌঁছাতে পারলেও ভেতরে মাত্রাতিরিক্ত ভিড়ের কারণে নিজেদের নির্ধারিত আসন খুঁজে পাচ্ছেন না বা সিটে বসতে পারছেন না বলে ক্ষোভ প্রকাশ করেন। এদিকে ঈদযাত্রা সম্পূর্ণ নিরাপদ ও নির্বিঘ্ন রাখতে কমলাপুর স্টেশনের প্রতিটি প্ল্যাটফর্মে কঠোর অবস্থানে রয়েছেন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। ট্রেনের ছাদে যাতায়াত সম্পূর্ণরূপে ঠেকাতে এবং যাত্রীদের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে বিশেষ নজরদারি বাড়ানো হয়েছে।

বিজ্ঞাপন
banner

কমলাপুর রেলস্টেশনের স্টেশন ম্যানেজার মো. কবীর উদ্দীন সার্বিক পরিস্থিতি নিয়ে জানান, অধিকাংশ ট্রেনই আজ তার নির্ধারিত সময়সূচি অনুযায়ী স্টেশন ছেড়ে গেছে। তবে উত্তরবঙ্গগামী নীলসাগর এক্সপ্রেস ট্রেনটি নির্ধারিত সময়ের চেয়ে প্রায় ৪০ মিনিট বিলম্বে ছেড়েছে। টিকিট কেটেও সিট না পাওয়ার অভিযোগ প্রসঙ্গে তিনি বলেন, এখন পর্যন্ত আমাদের কাছে আনুষ্ঠানিকভাবে যাত্রীদের পক্ষ থেকে এমন কোনো অভিযোগ জমা পড়েনি। সব মিলিয়ে ট্রেন চলাচল স্বাভাবিক রাখতে রেলওয়ে কর্তৃপক্ষ কাজ করে যাচ্ছে।

টিএইচএ/

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222