ইসরায়েলকে ‘এই অঞ্চলের একটি বিপজ্জনক ও মারাত্মক ক্যানসারযুক্ত টিউমার’ হিসেবেও বর্ণনা করেছেন মোজতবা খামেনি।
ইরানের সংবাদ সংস্থা তাসনিম-এর বরাত দিয়ে এ খবর জানিয়েছে আল জাজিরা।
খামেনি বলেছেন, চাপিয়ে দেওয়া দ্বিতীয় যুদ্ধের সময়ে ইরান তার বিধ্বংসী আঘাতে জায়নবাদী শাসনকে অসহায় করে তুলেছিল এবং এটিকে যুক্তরাষ্ট্রের প্রতি একটি ‘কঠোর চপেটাঘাত’ বলে অভিহিত করেছেন।
বার্তায় বলা হয়েছে, এ বছরের হজ মৌসুম যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে বর্জনের আহ্বানকে এক বিশেষ গুরুত্ব দিয়েছে এবং ‘আমেরিকার ধ্বংস হোক’ ও ‘ইসরায়েলের ধ্বংস হোক’ ইসলামি উম্মাহর প্রধান স্লোগানে পরিণত হবে।
মোজতবা খামেনির মতে, ‘ভবিষ্যৎ হলো ইসলামি উম্মাহ এবং নতুন ইসলামী সভ্যতার। সূত্র: আল জাজিরা
হাআমা/
