আন্তর্জাতিক ডেস্ক :: কেনিয়ার নাকুরু কাউন্টির একটি মেয়েদের স্কুলের হোস্টেলে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে ১৬ জন নিহত এবং ৭৯ শিক্ষার্থী আহত হয়েছেন। আহতদের হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
স্থানীয় সময় বৃহস্পতিবার রাতে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে বলে জানিয়েছে কেনিয়া রেডক্রস এবং পুলিশ।
বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, অগ্নিকাণ্ডের সময় ছাত্রীরা হোস্টেলে ঘুমাচ্ছিল। ছাত্রাবাসের যে ব্লকে আগুন লেগেছে সেখানে ২২০ জন ছাত্রী থাকত।
কী কারণে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে তা জানা যায়নি। এ নিয়ে তদন্ত চলছে।
কেনিয়ার আবাসিক স্কুলগুলোতে অগ্নিকাণ্ডের ঘটনা এটিই প্রথম নয়। সাম্প্রতিক বছরগুলোতে দেশটিতে এমন বেশ কয়েকটি ভয়াবহ অগ্নিকাণ্ডের খবর পাওয়া গেছে।সংবাদ সাবস্ক্রিপশন
ছাত্রাবাসগুলোতে অতিরিক্ত শিক্ষার্থী রাখা এবং নিরাপত্তা নির্দেশিকা সঠিকভাবে পালন না করাকে এত বেশি হতাহতের কারণ হিসেবে চিহ্নিত করা হয়।
