ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হলেন সাবেক উপদেষ্টা ফাওজুল কবির

by Masudul Kadir

নিজস্ব প্রতিবেদক :: ব্র্যাক বিশ্ববিদ্যালয় দিয়ে নতুনভাবে আগের পেশায় ফিরেছেন অন্তর্বর্তীকালীন সরকারের সাবেক বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ বিষয়ক উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান। সেখানে পাঠদানের পাশাপাশি তিনি বিশ্ববিদ্যালয়টির ‘সেন্টার ফর এনার্জি অ্যান্ড লজিস্টিকস’ পরিচালনার গুরুত্বপূর্ণ দায়িত্বও নিয়েছেন।

মঙ্গলবার (২ জুন) নিজের ফেসবুক পেইজে দেওয়া এক পোস্টে এসব তথ্য জানিয়েছেন সাবেক উপদেষ্টা নিজেই।

বিজ্ঞাপন
banner

পোস্টে নিজের অনুভূতি ব্যক্ত করে ফাওজুল কবির জানান, শিক্ষকতা মূলত তার পারিবারিক ঐতিহ্য।

চট্টগ্রামের একটি আঞ্চলিক প্রবাদের কথা স্মরণ করে তিনি বলেন, ‘চট্টগ্রামের ভাষায় একটা প্রবাদ আছে, ‘হাইল্যার (কৃষক) ফোয়া হাইল্যা হয়, জাইল্লার (জেলে) ফোয়া জাইল্লা।’ আমার দাদা ছিলেন মাদরাসা শিক্ষক, বাবা কলেজ শিক্ষক। তাই আমিও শিক্ষক হয়েছি।’

পূর্বপুরুষের এই মহান পেশায় আবারও ফিরতে পেরে তিনি মহান আল্লাহর দরবারে শুকরিয়া জানান।

মুহাম্মদ ফাওজুল কবির খান অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদে যোগদানের আগে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে (ইউআইইউ) অধ্যাপনা করতেন। তারও আগে তিনি প্রায় পাঁচ বছর নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় অনুষদে শিক্ষকতা করেছেন।

সব মিলিয়ে যুক্তরাষ্ট্র, সিঙ্গাপুর এবং বাংলাদেশের বিভিন্ন নামি বিশ্ববিদ্যালয়ে ফাওজুল কবিরের শিক্ষকতা জীবনের অভিজ্ঞতা দীর্ঘ ১৫ বছরেরও বেশি।

ইউনূস সরকারের সাবেক বিদ্যুৎ ও জ্বালানি উপদেষ্টা নতুন কর্মস্থলে তার এই পথচলায় সকলের দোয়া ও সহযোগিতা কামনা করেছেন।

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222