খুলনা প্রতিনিধি : খুলনা রুপসা উপজেলার নরনিয়া গ্রামের আকরাম শিকদারের মাছের ঘেরে বিষ প্রয়োগ করে লাখ টাকার দুবৃত্তরা ধ্বংস করে দিয়েছে।
০২ জুন ২০২৬ মঙ্গলবার দুপুরে আকরাম শিকদারের পার্শ্ববর্তী জমির মালিক কামরুল মিনা নিজের জমিতে বিষ প্রয়োগ করলে মাছ বিনষ্টের এমন ঘটনা ঘটে।
মাছের ঘের নষ্ট হয়ে যাওয়ার পর আকরাম শিকদার বলেন, আমরা সামান্য কৃষক মানুষ। জমিনে মাছ চাষ করে ছেলে মেয়েদের পড়াশোনার খরচ জোগার করি। আজ কামরুল মিনা ষড়যন্ত্র করে বিষ প্রয়োগ করে আমার সর্বনাশ করেছে। আমি এর বিচার চাই।
আকরাম শিকদার বলেন, এলাকার মেম্বার-চেয়ারম্যান সাহেবের কাছে বিচার চেয়েছি। এখনো কোনো বিচারের আলামত দেখছি না।
