নিজস্ব প্রতিবেদক:: সময় টিভির সিনিয়র রিপোর্টার শফিক মুন্সির শারীরিক অবস্থার খোঁজখবর নিতে আজ ৭ জুন রবিবার মগবাজারস্থ ইউডিসি হাসপাতালে যান বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব মাওলানা জালালুদ্দীন আহমদ।
উল্লেখ্য, গতকাল ৬ জুন শনিবার শফিক মুন্সির একটি সফল অস্ত্রোপচার সম্পন্ন হয়। বর্তমানে তিনি হাসপাতালের চিকিৎসকদের তত্ত্বাবধানে চিকিৎসাধীন রয়েছেন ।
হাসপাতালে মহাসচিব তাঁর শারীরিক অবস্থার খোঁজখবর নেন, চিকিৎসকদের সঙ্গে কথা বলেন এবং তাঁর দ্রুত ও পূর্ণাঙ্গ সুস্থতা কামনা করেন। তিনি শফিক মুন্সির পরিবারের সদস্যদের প্রতিও আন্তরিক শুভকামনা জানান।
এ সময় মহাসচিবের সঙ্গে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ খেলাফত মজলিসের যুগ্ম মহাসচিব মাওলানা তোফাজ্জল হোসাইন মিয়াজী এবং বায়তুলমাল সম্পাদক মাওলানা ফজলুর রহমান।
হাআমা/
