জামালপুরে নিখোঁজ দুই শিশুর লাশ উদ্ধার

by hsnalmahmud@gmail.com

এমরান হোসেন, জামালপুর প্রতিনিধি::  জামালপুরের মেলান্দহে গোসল করতে গিয়ে নিখোঁজ থাকার প্রায় ৬ ঘন্টা পর দুই শিশুর মরদেহ পুকুর থেকে উদ্ধার করা হয়েছে।

মঙ্গলবার (৯ জুন) উপজেলার ৭নং চরবানী পাকুরিয়া ইউনিয়নের রায়ের বাকাই সেনপাড়া গ্রামে এই হৃদয়বিদারক ঘটনা ঘটে। বিকেলে পুকুরে গোসল করতে গিয়ে নিখোঁজ হয় তারা।

বিজ্ঞাপন
banner

নিহতরা হলেন, রায়ের বাকাই সেনপাড়া গ্রামের আঃ রফিকের ছেলে আল নাফি (৮) ও একই গ্রামের মঞ্জু মেকারের ছেলে রিফাত মিয়া (৮)। তারা স্থানীয় একটি কেজি স্কুলের শিক্ষার্থী ছিলেন।

স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার বিকেলে ফুটবল খেলা শেষে পুকুরে গোসল করতে গিয়ে তারা নিখোঁজ হয়। অনেক খোঁজাখুঁজির পর এক পর্যায়ে রাত ১১টার দিকে পুকুরে তাদের লাশ খোঁজে পায় স্থানীয়রা। পরে তাদের লাশ উদ্ধার করা হয়।

স্থানীয় ইউপি সদস্য মোঃ নুরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, পানিতে ডুবে দুইটি শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। এমন আকস্মিক ও মর্মান্তিক মৃত্যুতে এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে।

মেলান্দহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ ওবায়দুর রহমান জানান, দুই শিশুর পানিতে ডুবে মৃত্যু খুবই হৃদয়বিদারক ঘটনা। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছিল। স্থানীয়দের সহায়তায় মরদেহ উদ্ধার করা হয়েছে। এ বিষয়ে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।

হাআমা/

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222