শাতিমে রাসুল অনিক ও জুনায়েদের শাস্তির দাবি মুফতী আবদুল্লাহ ইয়াহইয়ার

by hsnalmahmud@gmail.com

আজ খুলনায় জাতীয় ইমাম পরিষদ বাংলাদেশের উদ্যোগে ও খুলনা মহানগর শাখার ব্যবস্থাপনায় আয়োজিত এক পরামর্শ সভায় সম্প্রতি রাসূলুল্লাহ ﷺ-এর অবমাননার অভিযোগে অনিক ও জুনায়েদের বিরুদ্ধে আইনানুগ শাস্তির জোর দাবি জানিয়েছেন সংগঠনটির সভাপতি ও সম্মেলনের প্রধান অতিথি মুফতী আবদুল্লাহ ইয়াহইয়া।

আজ সোমবার (২৮ সেপ্টেম্বর) বাদ এশা খুলনা মহানগরীর বাগমারাস্থ মারকাযুল উলূম মাদরাসায় এ পরামর্শ সভা অনুষ্ঠিত হয়।

বিজ্ঞাপন
banner

উক্ত সভায় প্রধান অতিথির বক্তব্যে মুফতী আবদুল্লাহ ইয়াহইয়া বলেন, রাসুলুল্লাহ ﷺ-এর সম্মান ও মর্যাদা মুসলমানদের ঈমানের অবিচ্ছেদ্য অংশ। তাঁর অবমাননা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। রাসুল অবমাননার অভিযোগে অভিযুক্ত অনিক ও জুনায়েদের বিষয়ে যথাযথ তদন্ত করে প্রচলিত আইনের আওতায় শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের দাবি জানান তিনি।

তিনি আরও বলেন, নাস্তিক ও ইসলাম বিদ্বেষী বিকৃত মনা ব্যক্তি কর্তৃক ধর্মীয় অনুভূতিতে আঘাত ও মহানবী হযরত মুহাম্মাদ ﷺ-এর অবমাননার মতো স্পর্শকাতর বিষয়ে রাষ্ট্রকে অবশ্যই দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। অন্যথায় তাওহীদি জনতা আইন নিজের হাতে তুলে নিতে বাধ্য হবে।

জাতীয় ইমাম পরিষদ বাংলাদেশ খুলনা মহানগরের সভাপতি মুফতী জাকির হুসাইনের সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক মুফতী রকিবুদ্দীন।

অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, মুফতী রবিউল ইসলাম রাফে, মাওলানা নেছার আহমাদ, মুফতী নূর হুসাইন, মুফতী ইব্রাহিম খলীল, মুফতী মুঈনুল ইসলাম, মুফতী ইবরাহীম ফরিদাবাদী, মুফতী রিজওয়ানুল করীম, মুফতী মাসীহুর রহমান, মুফতী হুমায়ূন কবীর, মাওলানা আশরাফুল আলম, মাওলানা মনিরুল ইসলাম, মাওলানা ক্বারী আব্দুল্লাহ আল মামুন, মাওলানা গাজী শফিকুল ইসলাম, মুফতী বাইজিদ হুসাইন, মুফতী নাজমুস সাকিব, মাওলানা মুজাহিদুল ইসলাম, মাওলানা আসাদুজ্জামান, মুফতী আবরারুল হক, হাফেজ মুরাদ আহমাদ ও মেহরাব হুসাইনসহ খুলনা মহানগর ও জেলার ইমাম, খতীব, ওলামায়ে কেরামগণ।

বক্তারা ইসলামী মূল্যবোধ সংরক্ষণ, মসজিদকেন্দ্রিক দাওয়াতি কার্যক্রম জোরদার এবং সমাজে ধর্মীয় সম্প্রীতি ও শান্তি বজায় রাখার ওপর গুরুত্বারোপ করেন।

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222