ময়মনসিংহের মুক্তাগাছার অধিবাসী মাওলানা আবু তাহেরের ১৪-১৫ বছর বয়সী ছেলে মাহমুদুল হাসান সাজিদ গত সোমবার থেকে নিখোঁজ রয়েছে। হারিয়ে যাওয়া সাজিদ স্থানীয় ‘জামিয়া শায়খ আব্দুল মোমিন রহ. (খানকা মাদ্রাসা)’ এর শিক্ষার্থী।
পরিবার সূত্রে জানা গেছে, নিখোঁজের পর থেকে আত্মীয়স্বজনের বাড়ি ও সম্ভাব্য সকল স্থানে খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পাওয়া যায়নি। হারিয়ে যাওয়ার সময় তার পরনে ছিল পাঞ্জাবি ও পায়জামা।
এ ঘটনায় ময়মনসিংহের কোতোয়ালি থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।
কোনো সহৃদয় ব্যক্তি যদি শিশুটির কোনো সন্ধান পেয়ে থাকেন বা তাকে কোথাও দেখে থাকেন, তবে অবিলম্বে ময়মনসিংহ কোতোয়ালি থানায় অথবা মাদ্রাসার নিম্নোক্ত নম্বরে যোগাযোগ করার জন্য বিনীত অনুরোধ জানানো হয়েছে:
যোগাযোগের নম্বর: ০১৩৪৬৬৮৭৩৭৮ / ০১৭১৩৫২৬১১৫
