সংসদ সদস্যদের কক্ষ নির্মাণে উপজেলায় বরাদ্দ ৬ লাখ

by hsnalmahmud@gmail.com

দেশের প্রতিটি উপজেলা পরিষদ কার্যালয়ের অভ্যন্তরে সংসদ সদস্যদের (এমপি) জন্য একটি পরিদর্শন কক্ষ নির্মাণে ছয় লাখ টাকা করে বরাদ্দ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

মঙ্গলবার (১৬ জুন) জাতীয় সংসদের বাজেট অধিবেশনের প্রশ্নোত্তর পর্বে তিনি এ তথ্য জানান।

বিজ্ঞাপন
banner

গাইবান্ধা-৪ আসনের সংসদ সদস্য মোহাম্মদ শামীম কায়সার লিখিত প্রশ্নে জানতে চান, নির্বাচনী এলাকায় এমপিদের দাফতরিক যোগাযোগের জন্য উপজেলা পরিষদে পৃথক কার্যালয় স্থাপনের কোনো পরিকল্পনা রয়েছে কি না এবং থাকলে তা কবে বাস্তবায়ন করা হবে।

এর জবাবে মন্ত্রী বলেন, সংসদ সদস্যসহ ঊর্ধ্বতন কর্মকর্তাদের জন্য উপজেলা পরিষদে পরিদর্শন কক্ষ নির্মাণের লক্ষ্যে ইতোমধ্যে প্রতিটি উপজেলা পরিষদের অনুকূলে ছয় লাখ টাকা করে বরাদ্দ দেওয়া হয়েছে।

এর আগে গত ৩১ মার্চ সংসদে নির্বাচনী এলাকায় এমপিদের বসার জায়গা নিশ্চিত করার দাবি ওঠে। পরে ২১ এপ্রিল স্থানীয় সরকার প্রতিমন্ত্রী সংসদে জানান, উপজেলা পরিষদে সংসদ সদস্যদের জন্য ‘বসার জায়গা’ নিশ্চিত করার উদ্যোগ নেওয়া হয়েছে।

এই উদ্যোগকে ঘিরে সংসদে বিভিন্ন সময় এমপিদের স্থানীয় অফিস বা বসার সুবিধা নিয়ে আলোচনা ও মতামতও উঠে আসে।

হাআমা/

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222