‘চুক্তি না মানলে আবারও সামরিক অভিযান ও কঠোর অবরোধ’

by hsnalmahmud@gmail.com

আন্তর্জাতিক ডেস্ক::  যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার চুক্তি অনুযায়ী তেহরান যদি তাদের প্রতিশ্রুতি পূরণে ব্যর্থ হয়, তবে ওয়াশিংটন আবারও সামরিক পদক্ষেপ নিতে এবং কঠোর অবরোধ আরোপ করতে সম্পূর্ণ প্রস্তুত। যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ এই হুঁশিয়ারি দিয়েছেন।

ট্রাম্পের মন্তব্যে কঠিন বাস্তবতার সামনে ইসরায়েলট্রাম্পের মন্তব্যে কঠিন বাস্তবতার সামনে ইসরায়েল

বিজ্ঞাপন
banner

বেলজিয়ামের ব্রাসেলসে ন্যাটোর প্রতিরক্ষামন্ত্রীদের সঙ্গে বৈঠক শেষে বৃহস্পতিবার হেগসেথ বলেন, প্রেসিডেন্ট (ডোনাল্ড ট্রাম্প) স্পষ্ট করে দিয়েছেন যে এই আলোচনার সময়সীমার মধ্যে ইরান যদি তাদের দেওয়া কথা অনুযায়ী কাজ না করে, তবে আমরা পুনরায় সামরিক অভিযান শুরু করতে প্রস্তুত থাকব।

তিনি আরও বলেন, ইরান যদি এই চুক্তি মেনে না চলে, তবে আমাদের পক্ষে আবারও একটি কঠোর ও নিশ্ছিদ্র অবরোধ আরোপ করা পুরোপুরি সম্ভব।

প্রতিরক্ষামন্ত্রী জানান, যুক্তরাষ্ট্রের যেকোনও ধরনের সামরিক পদক্ষেপ এবং আলোচনা মূলত ইরানের পারমাণবিক অস্ত্রের বিষয়টিকে কেন্দ্র করেই আবর্তিত হবে।

ইরানের অর্থ আমাদের নয়, ফেরত দিতেই হবে: ট্রাম্পইরানের অর্থ আমাদের নয়, ফেরত দিতেই হবে: ট্রাম্প
হেগসেথ আরও বলেন, বেশ কিছু ইউরোপীয় দেশ হরমুজ প্রণালি মাইনমুক্ত করার কাজে এগিয়ে আসতে প্রস্তুত রয়েছে। তবে তিনি বিশেষভাবে যুক্তরাজ্যের প্রতি সরাসরি আহ্বান জানিয়ে বলেন, তারা যেন এগিয়ে আসে, আরও বেশি ভূমিকা রাখে এবং আরও বেশি ব্যয় করে। সূত্র: আল জাজিরা

হাআমা/

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222