আইন-শৃঙ্খলার অবনতি ও দিনে ১০টির বেশি খুন: খেলাফত মজলিসের গভীর উদ্বেগ

by hsnalmahmud@gmail.com

দেশে চলমান আইন-শৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি, রাজনৈতিক কোন্দল এবং দেশজুড়ে অব্যাহত হত্যাকাণ্ডের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে খেলাফত মজলিস। গত তিন মাসে সারা দেশে গড়ে প্রতিদিন ১০টিরও বেশি খুনের ঘটনা ঘটেছে উল্লেখ করে অবিলম্বে স্বাধীন পুলিশ কমিশন গঠন ও স্বরাষ্ট্রমন্ত্রীকে তাঁর মন্ত্রণালয়ের প্রতি আরও মনোযোগী হওয়ার আহ্বান জানিয়েছে সংগঠনটি।

বুধবার (১৭ জুন) সন্ধ্যা ৭টায় পল্টনস্থ কেন্দ্রীয় কার্যালয়ে নায়েবে আমীর মাওলানা আহমদ আলী কাসেমীর সভাপতিত্বে অনুষ্ঠিত খেলাফত মজলিসের সাপ্তাহিক কেন্দ্রীয় নির্বাহী বৈঠকে নেতৃবৃন্দ এই উদ্বেগ প্রকাশ করেন। বৈঠকটি পরিচালনা করেন সংগঠনের মহাসচিব ড. আহমদ আবদুল কাদের।

বিজ্ঞাপন
banner

বৈঠকে নেতৃবৃন্দ বলেন, ক্ষমতাসীন দলের অভ্যন্তরীণ কোন্দল, আন্ডারওয়ার্ল্ডের আধিপত্য বিস্তারের লড়াই এবং আঞ্চলিক সশস্ত্র গোষ্ঠীগুলোর পারস্পরিক সংঘর্ষের কারণে দেশজুড়ে খুন, টার্গেট কিলিং ও বন্দুক হামলার ঘটনা উদ্বেগজনকভাবে বেড়েছে। পুলিশ সদর দপ্তরের তথ্য উদ্ধৃত করে তারা জানান, গত তিন মাসে সারা দেশে ৯১৫টি হত্যাকাণ্ডের মামলা নথিভুক্ত হয়েছে, যার অর্থ দাঁড়ায় গড়ে প্রতিদিন ১০টিরও বেশি মানুষ খুনের শিকার হচ্ছেন। এই পরিস্থিতি সাধারণ মানুষের মনে তীব্র শঙ্কা তৈরি করেছে।

খেলাফত মজলিস নেতৃবৃন্দ এই সহিংসতার পেছনে বেশ কয়েকটি মূল কারণ চিহ্নিত করেছেন। তাদের মতে, অবৈধ আগ্নেয়াস্ত্রের অবাধ বিস্তার, আইন প্রয়োগকারী সংস্থাগুলোর দুর্বলতা এবং বিগত কয়েক বছরে শীর্ষ অপরাধীদের মুক্তি ও দেশে ফিরে আসা এই আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতির জন্য প্রধানত দায়ী। এই অবস্থা থেকে উত্তরণে পুলিশ প্রশাসনের জবাবদিহিতা ও পেশাদারিত্ব নিশ্চিত করতে অবিলম্বে একটি স্বাধীন পুলিশ কমিশন গঠনের জোর দাবি জানান তারা।

বৈঠকে আইন-শৃঙ্খলার পাশাপাশি দেশের সামগ্রিক সামাজিক ও অর্থনৈতিক পরিস্থিতি নিয়েও আলোচনা হয়। নেতৃবৃন্দ ক্ষোভ প্রকাশ করে বলেন, দেশে বর্তমানে ধর্ষণ, মাদক, অশ্লীলতা, কিশোর গ্যাং ও চুরি-ছিনতাইয়ের মতো অপরাধের মাত্রাও আশঙ্কাজনকভাবে বাড়ছে। এর সঙ্গে যোগ হয়েছে লোডশেডিংয়ের ভোগান্তি এবং সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার ঊর্ধ্বে চলে যাওয়া নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্য। একটি চক্র দেশের অর্থনৈতিক ব্যবস্থাকে অস্থিতিশীল করার চক্রান্ত করছে উল্লেখ করে তারা বলেন, দেশের সাধারণ মানুষ এই দমবন্ধ পরিস্থিতি থেকে দ্রুত মুক্তি চায়।

উক্ত নির্বাহী বৈঠকে আরও উপস্থিত ছিলেন খেলাফত মজলিসের নায়েবে আমীর অধ্যাপক আবদুল্লাহ ফরিদ, যুগ্ম মহাসচিব এডভোকেট জাহাঙ্গীর হোসাইন ও অধ্যাপক আবদুল জলিল, সাংগঠনিক সম্পাদক এডভোকেট মিজানুর রহমান, অধ্যাপক কাজী মিনহাজুল আলম, প্রশিক্ষণ সম্পাদক জহিরুল ইসলাম, প্রচার সম্পাদক প্রকৌশলী আবদুল حافظ খসরু, আইন বিষয়ক সম্পাদক এডভোকেট শায়খুল ইসলামসহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ।

হাআমা/

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222