আবারো হরমুজ প্রণালি বন্ধ করে দিলো ইরান

by Masudul Kadir

আন্তর্জাতিক ডেস্ক :: থামছে না দক্ষিণ লেবাননে ইসরায়েলের হামলা। এসব হামলার জেরে বিশ্বের কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ নৌ-পথ হরমুজ প্রণালি আবারও বন্ধ করে দিয়েছে ইরান। লেবাননে নতুন করে ইসরায়েলি হামলাকে যুক্তরাষ্ট্রের সঙ্গে হওয়ার চুক্তির শর্ত লঙ্ঘন হিসেবে বর্ণনা করেছে ইরানের সামরিক বাহিনী।

রাষ্ট্রীয় টিভিতে প্রচারিত এক বিবৃতিতে ইরানের কেন্দ্রীয় সামরিক কমান্ড খাতাম-আল আনবিয়া কেন্দ্রীয় সদর দপ্তর বলেছে, ‘এতদ্বারা ঘোষণা করা হচ্ছে যে, হরমুজ প্রণালি সবধরনের নৌযান চলাচলের জন্য বন্ধ করে দেওয়া হয়েছে এবং পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এই জলপথ এড়িয়ে চলতে হবে’।

বিজ্ঞাপন
banner

এতে আরও বলা হয়, ‘শত্রুপক্ষের প্রতিশ্রুতি ভঙ্গের (লেবাননে ইসরায়েলের হামলা) জবাবে এই প্রথম পদক্ষেপ নেওয়া হয়েছে এবং এই আগ্রাসন অব্যাহত থাকলে শত্রুকে তার বাধ্যবাধকতা পূরণে বাধ্য করার জন্য আরও পদক্ষেপ পরিকল্পনা গ্রহণ করা হবে।’

প্রসঙ্গত, যুদ্ধের অবসানে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে স্বাক্ষরিত সমঝোতা স্মারকে লেবাননে স্থায়ী যুদ্ধবিরতির কথা উল্লেখ থাকলেও সেখানে ইসরায়েলি বিমান হামলা অব্যাহত রয়েছে। এর প্রতিবাদে শান্তি চুক্তি বাস্তবায়নে গতকাল শুক্রবার সুইজারল্যান্ডে মার্কিন আলোচকদের সঙ্গে নির্ধারিত বৈঠকে না যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে ইরানি প্রতিনিধি দল। ফলে শেষ মুহূর্তে বৈঠকটি বাতিল করা হয়েছে এবং আলোচনার সময়সূচী নিয়ে নতুন অনিশ্চয়তা সৃষ্টি হয়েছে।

পরবর্তীতে যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে ইসরায়েল ও লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। গতকাল শুক্রবার (১৯ জুন) স্থানীয় সময় বিকেল ৪টা থেকে এই যুদ্ধবিরতি কার্যকরও হয়। তবে সেই যুদ্ধবিরতি ভেঙ্গে ফের হামলা শুরু করেছে দখলদার ইসরায়েল।

সূত্র: আলজাজিরা

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222