আন্তর্জাতিক ডেস্ক:: আফগানিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী মাওলানা সিরাজুদ্দিন হাক্কানি কাজাখস্তানের উপ-প্রধানমন্ত্রী ও অর্থনীতি বিষয়ক মন্ত্রী সেরিক ঝুমানগারিনের সঙ্গে বৈঠক করেছেন। শনিবার (২১ জুন) কাবুলে অনুষ্ঠিত এই বৈঠকে দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়নে একমত হয়েছে ইমারাতে ইসলামিয়া সরকার ও কাজাখস্তান।
আফগান স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে জানানো হয়েছে, বৈঠকে দেশের সার্বিক নিরাপত্তা পরিস্থিতি, মাদক পাচার নির্মূলে যৌথ প্রচেষ্টা, ট্রানজিট ও প্রযুক্তি খাতের উন্নয়নসহ দ্বিপাক্ষিক রাজনৈতিক ও অর্থনৈতিক সম্পর্ক এবং আঞ্চলিক সহযোগিতা বৃদ্ধির বিষয়ে বিস্তারিত আলোচনা হয়।
বৈঠকে উভয় পক্ষই জোর দিয়ে বলেন, আফগানিস্তানে বর্তমানে ব্যবসা-বাণিজ্য ও বিনিয়োগের জন্য একটি অনুকূল পরিবেশ তৈরি হয়েছে। দুই দেশের অগ্রগতির স্বার্থেই এই সুযোগকে কাজে লাগানো উচিত। সূত্র: আরিয়ানা নিউজ
হাআমা/
