স্কুলছাত্রী মারিয়া হত্যা, প্রধান আসামিসহ গ্রেফতার ৮

by Masudul Kadir

মানিকগঞ্জ প্রতিনিধি :: মানিকগঞ্জের সিংগাইরে স্কুলছাত্রী মারিয়া আক্তারকে (১৪) হত্যার ঘটনায় প্রধান আসামি ও দুই শিক্ষকসহ ৮ জনকে গ্রেফতার করে জেলহাজতে পাঠানো হয়েছে।

সোমবার (২২জুন) দুপুরে এ ঘটনায় প্রধান আসামি আলিফের ঘরবাড়িতে ভাংচুর করেছে বিক্ষুদ্ধ জনতা।

বিজ্ঞাপন
banner

গ্রেফতাররা হলেন- আলিফ (১৬), মাসুদ (৩৫), সুজন (৩০), রাসেল (৩০), আলিফের মা রুমা (৪৫), আলিফের বোন মিম (২২), সাহরাইল স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সিরাজুল ইসলাম (৫৯) ও আইসিটি শিক্ষক ইয়াকুব মোল্লা (২৯)।

মামলার এজাহার ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত রোববার বিকাল ৫টার দিকে উপজেলা জার্মিত্তা ইউনিয়নের চন্দননগর কবরস্থানের পাশে নির্জন জঙ্গল থেকে স্কুলছাত্রী মারিয়ার খন্ডিত লাশ উদ্ধার করে পুলিশ। নিহত মারিয়া উপজেলা সায়েস্তা ইউনিয়নের চর লক্ষ্মীপুর গ্রামের প্রবাসী মিজানুর রহমানের মেয়ে।

জানা গেছে, গত ১৫ জুন বিদ্যালয়ের টিফিন বিরতির সময় একটি শ্রেণিকক্ষে দশম শ্রেণির শিক্ষার্থী আলিফ হোসেনের সঙ্গে মারিয়ার আপত্তিকর আচরণের অভিযোগ ওঠে। বিদ্যালয়ের সিসিটিভি ফুটেজে বিষয়টি ধরা পড়ার পর দুই শিক্ষার্থীর অভিভাবকদের ডেকে মুচলেকা নেওয়া হয়। পরে বিদ্যালয় কর্তৃপক্ষ উভয়কেই টিসি দেয়।

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222