‘শুধু আওয়ামী ফ্যাসিবাদ নয়, নব্য ফ্যাসিবাদও রুখে দেওয়া হবে’

by hsnalmahmud@gmail.com

নিজস্ব প্রতিবেদক:: ইসলামী আন্দোলন বাংলাদেশের সহকারী মহাসচিব ও ঢাকা মহানগর দক্ষিণ সভাপতি আহমদ আবদুল কাইয়ূম বলেছেন, আওয়ামী লীগের ফ্যাসিবাদী আচরণে অতিষ্ঠ হয়ে এদেশের মানুষ গণ-অভ্যুত্থানের মাধ্যমে তাদের দেশ থেকে বিতাড়িত করেছে। বাংলাদেশের জনগণ কখনোই অন্যায়কে প্রশ্রয় দেয়নি। তাই নতুন করে কেউ ফ্যাসিবাদী আচরণ করলে তাদেরও চরম পরিণতি ভোগ করতে হবে। শুধু আওয়ামী ফ্যাসিবাদ নয়, যেকোনো ধরনের নব্য ফ্যাসিবাদ রুখতেও আমরা জাগ্রত রয়েছি।

মঙ্গলবার (২৩ জুন) ঢাকা মহানগর দক্ষিণের এক ‘নগর আমেলা’ সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বিজ্ঞাপন
banner

আহমদ আবদুল কাইয়ূম আরও বলেন, পতিত ফ্যাসিবাদ দেশ জুড়েই অস্থিতিশীলতা সৃষ্টির লক্ষ্যে গভীর ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে। এ বিষয়ে প্রশাসনকে সর্বোচ্চ সতর্ক থাকতে হবে এবং কর্তৃপক্ষকে দ্রুত কার্যকর পদক্ষেপ নিতে হবে।

তিনি ক্ষোভ প্রকাশ করে বলেন, সরকারি ও বিরোধী দলের কার্যক্রম ক্ষেত্রবিশেষে ফ্যাসিবাদকে প্রমোট করছে। গণমাধ্যম এবং গণমাধ্যমকর্মীদের মুখ বন্ধ করতে উভয় পক্ষের নেতাকর্মীরাই চেষ্টা চালাচ্ছে। জুলাই অভ্যুত্থান-পরবর্তী বাংলাদেশে এ ধরনের ফ্যাসিবাদী আচরণ কোনোভাবেই কাম্য নয়।

সংগঠনের ঢাকা মহানগর দক্ষিণ সভাপতি আহমদ আবদুল কাইয়ূমের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় আরও উপস্থিত ছিলেন— মহানগর দক্ষিণ সহ-সভাপতি আলহাজ্ব আলতাফ হোসেন, সাংগঠনিক সম্পাদক কে এম শরীয়াতুল্লাহ, প্রচার ও দাওয়াহ সম্পাদক প্রভাষক শফিকুল ইসলাম, অর্থ সম্পাদক মাওলানা নজরুল ইসলাম খোকন, কৃষি ও শ্রম বিষয়ক সম্পাদক মাওলানা কামাল হোসেন এবং কার্যনির্বাহী সদস্য হাফেজ সালাহউদ্দিনসহ অন্যান্য নেতৃবৃন্দ।

হাআমা/

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222