ভূমিকম্পে তছনছ ভেনেজুয়েলা, নিহতের সংখ্যা ছাড়াতে পারে ১লাখ

by Abid vs36

আন্তর্জাতিক ডেস্ক: দক্ষিণ আমেরিকার দেশ ভেনেজুয়েলায় এক মিনিটেরও কম সময়ের ব্যবধানে আঘাত হেনেছে দুটি শক্তিশালী  ভূমিকম্প।

স্থানীয় সময় বুধবার (২৪ জুন) সন্ধ্যায় ঘটা এই জোড়া ভূমিকম্পে পুরো দেশ কেঁপে ওঠে। সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে, প্রথম ভূমিকম্পটির মাত্রা ছিল রিখটার স্কেলে ৭.২ এবং এর কেন্দ্রস্থল ছিল দেশের কারাবোবো অঙ্গরাজ্যে, যা রাজধানী কারাকাস থেকে মাত্র ২০ কিলোমিটার দূরে অবস্থিত। প্রথম কম্পনের রেশ কাটতে না কাটতে মাত্র ৩৯ সেকেন্ড পর ৭.৫ মাত্রার আরো একটি ভূমিকম্প আঘাত হানে বলে নিশ্চিত করেছে মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস)। আকস্মিক এই বড় প্রাকৃতিক বিপর্যয়ে দেশটিতে ব্যাপক ক্ষয়ক্ষতির খবর পাওয়া গেলেও প্রত্যন্ত ও ক্ষতিগ্রস্ত এলাকাগুলোর সাথে যোগাযোগ বিচ্ছিন্ন থাকায় এখন পর্যন্ত হতাহতের সঠিক সংখ্যা বা ক্ষয়ক্ষতির পূর্ণাঙ্গ চিত্র জানা যায়নি।

বিজ্ঞাপন
banner

তবে মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) তাদের প্রাথমিক ডেটা ও ক্ষয়ক্ষতি মূল্যায়নে জানিয়েছে, দ্বিতীয় প্রধান ভূমিকম্পটির কেন্দ্রস্থল ও তীব্রতার কারণে ভেনেজুয়েলায় স্মরণকালের ভয়াবহ প্রাণহানি ও অবকাঠামোগত বিপর্যয় ঘটতে পারে। সংস্থাটির প্রক্ষেপণ অনুযায়ী, এই দুর্যোগে ১০ হাজারেরও বেশি মানুষের মৃত্যুর শঙ্কা ৪৪ শতাংশ এবং ১ লাখেরও বেশি মানুষের মৃত্যুর শঙ্কা রয়েছে প্রায় ৩০ শতাংশ।

বিবিসি তাদের প্রতিবেদনে উল্লেখ করেছে, রাজধানী কারাকাসসহ দেশের বিস্তীর্ণ অঞ্চলে তীব্র কম্পন অনুভূত হয়েছে। ভূমিকম্পের পর পরই রাজধানীর বেশ কিছু বহুতল ভবন ও আবাসিক ঘরবাড়ি হুড়মুড়িয়ে ধসে পড়ার খবর পাওয়া গেছে। পুরো এলাকায় বিদ্যুৎ ও জ্বালানি সরবরাহ সম্পূর্ণ ব্যাহত হওয়ায় অন্ধকারে নিমজ্জিত হয়েছে অনেক শহর। ধসে পড়া বিভিন্ন ভবনের ধ্বংসস্তূপের নিচে অসংখ্য মানুষ আটকে পড়েছেন এবং তারা উদ্ধারের জন্য অনবরত আকুতি জানাচ্ছেন।

ভয়াবহ এই পরিস্থিতি মোকাবিলায় ও সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে ভেনেজুয়েলার স্বরাষ্ট্রমন্ত্রী জরুরি নির্দেশনা জারি করেছেন। তিনি দেশের সকল বাসিন্দাকে অনতিবিলম্বে ক্ষতিগ্রস্ত বা ফাটল ধরা ভবন ও ঝুঁকিপূর্ণ বাড়িঘর ছেড়ে খোলা এবং নিরাপদ স্থানে সরে যাওয়ার জোরালো আহ্বান জানিয়েছেন। ইতিমধ্যেই দেশটির ফায়ার সার্ভিস, সেনাবাহিনী এবং সিভিল ডিফেন্সের উদ্ধারকর্মীরা উপদ্রুত এলাকাগুলোতে পৌঁছে ব্যাপক তল্লাশি ও উদ্ধার অভিযান শুরু করেছেন। তবে অন্ধকার এবং বিদ্যুৎহীনতার কারণে উদ্ধারকাজ চালাতে চরম বেগ পেতে হচ্ছে। দেশটির আবহাওয়া ও ভূকম্পন কর্তৃপক্ষ পরবর্তী শক্তিশালী ‘আফটারশক’ বা অনুষঙ্গী কম্পনের আশঙ্কায় জনগণকে সর্বোচ্চ সতর্ক থাকার পরামর্শ দিয়েছে।

টিএইচএ/

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222