যমুনা নদীতে প্রাণ গেল ২ মাদরাসাছাত্রের

by Masudul Kadir

সিরাজগঞ্জ প্রতিনিধি :: যমুনা নদীতে নেমেছিল কেবল গোসল করবার জন্য। ডুবে মারা গেল দুই তালেবুল ইলম। সিরাজগঞ্জের কাজিপুরে যমুনা নদীতে গোসল করতে নেমে পানিতে ডুবে দুই মাদরাসাছাত্রের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় অল্পের জন্য প্রাণে বেঁচে গেছে এক ছাত্র। বৃহস্পতিবার (২৫ জুন) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার নিশ্চিতপুর ইউনিয়নের ৬ নম্বর নৌকাঘাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলো টাঙ্গাইলের ভূয়াপুর উপজেলার হালিদাপাড়া (ভদ্রশিমুল) গ্রামের জাহাঙ্গীর আলমের ছেলে জুনায়েত হোসেন (১৩) এবং সিরাজগঞ্জ সদর উপজেলার ক্ষুদ্র কাটেঙ্গা চরাঞ্চলের আব্দুল হালিমের ছেলে আরিফুল ইসলাম (১১)।

বিজ্ঞাপন
banner

অন্যদিকে, জামালপুরের সরিষাবাড়ী উপজেলার জামিরা গ্রামের রাশেদুল ইসলামের ছেলে হাসিবুল্লাহ (১৩) জীবিত উদ্ধার হয়েছে।

জানা গেছে, তিনজনই উপজেলার নিশ্চিতপুর ইউনিয়নের জজিরা মদিনাতুল উলুম কওমিয়া ও হাফিজিয়া মাদ্রাসার শিক্ষার্থী ছিলেন।

কাজিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম মোস্তাফিজুর রহমান জানান, মাদ্রাসার তিন ছাত্র গোসলের জন্য যমুনা নদীতে নামে। এ সময় নদীর তীব্র স্রোতে তারা ভেসে যেতে শুরু করে। তাদের মধ্যে একজন কোনোমতে তীরে উঠতে সক্ষম হলেও বাকি দুজন পানিতে তলিয়ে যায়। খবর পেয়ে স্থানীয় জেলেরা নদীতে জাল ফেলে তল্লাশি চালান। পরে দুপুর ১২টার দিকে দুই ছাত্রের মরদেহ উদ্ধার করা হয়।

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222