তালেবান শাসনে ফিরতে চায় কানাডায় থাকা ৩৪টি হিন্দু পরিবার

by hsnalmahmud@gmail.com

আন্তর্জাতিক ডেস্ক:: আফগানিস্তানের সংসদে হিন্দু ও শিখ সম্প্রদায়ের প্রাক্তন প্রতিনিধি নরেন্দ্র সিং খালসার মতে, বর্তমানে কানাডায় বসবাসরত চৌত্রিশটি হিন্দু পরিবার আফগানিস্তানে ফিরতে আগ্রহী। বৃহস্পতিবার (২৫ জুন) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে আফগান সংবাদমাধ্যম আরিয়ানা নিউজ।

আফগান বিশিষ্ট ব্যক্তিদের সাথে যোগাযোগ কমিশনের প্রধান শাহাবুদ্দিন দেলাওয়ারে সঙ্গে এক বৈঠকে খালসা এই মন্তব্য করেন। সাবেক এই আইনপ্রণেতা সম্প্রতি কমিশনের সহায়তায় কানাডা থেকে আফগানিস্তানে ফিরেছেন।

বিজ্ঞাপন
banner

বৈঠকে দেলাওয়ার খালসার প্রত্যাবর্তনকে স্বাগত জানান এবং আফগানিস্তানের হিন্দু ও শিখ সম্প্রদায়ের উদ্বেগ নিরসনে কর্তৃপক্ষের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন। তিনি বলেন, সম্প্রদায়ের সদস্যদের সম্পত্তির অধিকার, সম্পদ এবং অন্যান্য প্রতিবন্ধকতা সম্পর্কিত বিষয়গুলিতে বিশেষ মনোযোগ দেওয়া হবে।

দেশে ফিরে সন্তোষ প্রকাশ করে খালসা বলেন, আফগানিস্তানের উন্নয়ন প্রচেষ্টা ইতিবাচকভাবে এগিয়ে যাচ্ছে। তিনি আরও জানান, কানাডায় বসবাসকারী কয়েক ডজন হিন্দু পরিবার তাদের মাতৃভূমিতে ফিরতে আগ্রহী।

এছাড়াও, খালসা বলেন, কানাডায় বসবাসরত আফগান শিখ সম্প্রদায় আফগানিস্তানে একটি আধুনিক হাসপাতাল নির্মাণে অর্থায়ন করতে ইচ্ছুক, যা দেশটির স্বাস্থ্যসেবার মান উন্নয়নে অবদান রাখতে পারে। সূত্র: আরিয়ানা নিউজ

হাআমা/

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222