ভিটামিন এ ক্যাপসুল হামজনিত মৃত্যুর হার শতকরা ৫০ ভাগ হ্রাস করে

by hsnalmahmud@gmail.com

রবিবার ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনে রংপুর নগরীর ৮৬ হাজার শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে। অন্ধত্ব, শিশু মৃত্যু হ্রাসসহ নানা রোগ মোকাবেলায় এই ক্যাপসুল খাওয়ানো হবে।

বৃহস্পতিবার দুপুরে রংপুর সিটি করপোরেশন মিলনায়তনে প্রশাসক অ্যাড. মাহফুজ-উন-নবী ডন সংবাদ সম্মেলন করে এ তথ্য জানান।

বিজ্ঞাপন
banner

এদিকে সংবাদ সম্মেলনে সিটি করপোারেশনের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. কামরুজ্জামান ইবনে তাজ বলেন, ভিটামিন এ ক্যাপসুল শিশুদের অন্ধত্ব প্রতিরোধ করে, শিশুদের দেহের স্বাভাবিক বৃদ্ধি নিশ্চিত করে, সকল ধরনের মৃত্যু হার শতকরা ২৪ ভাগ হ্রাস করে। এর মধ্যে হামজনিত মৃত্যুর হার শতকরা ৫০ ভাগ এবং ডায়রিয়া জনিত মৃত্যুর হার শতকরা ৩৩ ভাগ হ্রাস করে। এ ক্যাপসুল ৬ মাসের কম বয়সী শিশু, ৫ বছরের বেশি বয়সী শিশু, ৪ মাসের মধ্যে ভিটামিন এ ক্যাপসুল খেয়েছে এমন শিশু এবং অসুস্থ শিশুকে খাওয়ানো যাবে না। ভিটামিন এ ক্যাপসুল খেয়ে কোন শিশু অসুস্থতা বোধ করলে না ঘাবড়িয়ে নিকটস্থ স্বাস্থ্য কেন্দ্রে যাওয়ার পরামর্শ দিয়েছে সিটি কর্পোরেশন।

রবিবার সকাল ৮টা থেকে শুরু হওয়া দিনব্যাপী ক্যাম্পেইন সফলভাবে সম্পন্ন করতে ৩৩টি ওয়ার্ডের ২৯৭টি কেন্দ্রে পর্যাপ্ত সংখ্যক স্বাস্থ্য কর্মী-স্বেচ্ছাসেবী, সুপারভাইজার, মনিটরিং ও সুপারভিশন কর্মকর্তারা দায়িত্ব পালন করবেন। এতে ৬ থেকে ১১ মাস বয়সী শিশুকে নীল রংয়ের এবং ১২ থেকে ৫৯ বয়সী শিশুকে লাল রংয়ের ক্যাপসুল খাওয়ানো হবে।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা রাকিব হাসান, স্বাস্থ্য কর্মকর্তা ডা. পলাশ কুমার রায়সহ অন্যরা।

হাআমা/

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222