‌‘মুফতী ফয়জুল করীমসহ আলেম সমাজের উপর হয়রানিমূলক মামলা থেকে বিরত থাকুন’

by hsnalmahmud@gmail.com

রাজধানীর যাত্রাবাড়ীস্থ জামি’আ ইসলামিয়া দারুল উলূম ঢাকায় পবিত্র আশুরার তাৎপর্য, ইতিহাস এবং সমাজে প্রচলিত বিভিন্ন অপসংস্কৃতি ও কুসংস্কার সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে “অপসংস্কৃতির কবলে আশুরা: আমাদের করণীয়” শীর্ষক এক সেমিনার বৃহস্পতিবার (২৫ জুন) বাদ মাগরিব অনুষ্ঠিত হয়েছে।

মুফতী গোলাম রহমান রহ. ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত এ সেমিনারে সভাপতিত্ব করেন জাতীয় ইমাম পরিষদ বাংলাদেশের সভাপতি, ঢাকা গাউসিয়া মার্কেট জামে মসজিদের খতীব ও মারকাযুল উলূম খুলনার মুহতামিম মুফতী আবদুল্লাহ ইয়াহইয়া।

বিজ্ঞাপন
banner

সভাপতির বক্তব্যে তিনি বলেন, মুহাররম মাসের ১০ তারিখ পবিত্র আশুরা ইসলামের ইতিহাসে এক গুরুত্বপূর্ণ ও তাৎপর্যপূর্ণ দিন। এ দিনকে কেন্দ্র করে অনেক স্থানে এমন কিছু রীতি-নীতি ও কর্মকাণ্ড প্রচলিত হয়েছে, যার সঙ্গে ইসলামের মৌলিক শিক্ষা ও সুন্নাহর কোনো সম্পর্ক নেই। তাই মুসলমানদের উচিত কুরআন-সুন্নাহর আলোকে আশুরার সঠিক আমল ও শিক্ষা গ্রহণ করা।

তিনি আরও বলেন, আশুরার প্রকৃত শিক্ষা হলো আল্লাহর প্রতি আনুগত্য, ত্যাগ, ধৈর্য এবং সত্যের পক্ষে অবিচল থাকা। এবং রাসূলুল্লাহ ﷺ প্রদর্শিত পদ্ধতিতে রোজা, সাদাকাহ ও নেক আমলের মাধ্যমে দিনটি পালন করা আর সব ধরনের অপসংস্কৃতি, বাড়াবাড়ি ও ভিত্তিহীন কর্মকাণ্ড পরিহার করে চলা।

এ দিনে কারবালার ঘটনার কথা স্মরণ করিয়ে দিয়ে তিনি বলেন, ইসলামের ইতিহাসে কারবালার ঘটনা হলো সত্য, ন্যায় ও আদর্শের জন্য আত্মত্যাগের এক উজ্জ্বল দৃষ্টান্ত ও যুগে যুগে জালিমদের জন্য এক কঠিন সতর্কবার্তা। তাই আমাদের উচিত কারবালার স্মৃতি থেকে শিক্ষা গ্রহণ করে বিভেদ ও বিদ্বেষ পরিহার করে ঐক্য ও ন্যায়বিচার প্রতিষ্ঠা নিশ্চিত করা।

সম্প্রতি মুফতী ফয়জুল করীম শায়েখে চরমোনাই-এর বিরুদ্ধে দায়েরকৃত মামলাকে হয়রানিমূলক জুলুম ও অন্যায় বলে মনে করেন তিনি। তিনি দাবি করেন, রাজনৈতিক বক্তব্য বা মতাদর্শের কারণে কোনো ব্যক্তির বিরুদ্ধে মিথ্যা মামলা দায়ের করা ন্যায়বিচার ও আইনের শাসনের পরিপন্থী। অতিসত্বর তা প্রত্যাহার করার দাবি জানান তিনি। একই সঙ্গে দেশে ন্যায়বিচার, মানবাধিকার রক্ষা এবং মতপ্রকাশের স্বাধীনতা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন তিনি।

উক্ত সেমিনারে অন্যান্যের মধ্যে বক্তব্য প্রদান করেন, মাওলানা এনামুল হক মুসা, মাওলানা হেদায়েতুল্লাহ ফয়েজী, মাওলানা ওমর ফারুক যুক্তিবাদী, মাওলানা আতাউর রহমান আতিতী, মুফতী আবদুল্লাহ ইদরীস, মুফতী ফারহান নাজিম, মাওলানা আতাউর রহমান আলমপুরী প্রমূখ।

হাআমা/

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222