চীনের করিডোর প্রস্তাব ইতিবাচক হিসেবে দেখছে সরকার : মাহাদী আমিন

by Masudul Kadir

নিজস্ব প্রতিবেদক :: সরকার বাংলাদেশ থেকে মিয়ানমার ও চীন হয়ে অর্থনৈতিক করিডোর তৈরির চীনের প্রস্তাবকে প্রাথমিকভাবে ইতিবাচক হিসেবে দেখছে। প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহাদী আমিন এ তথ্য জানিয়েছেন।

শুক্রবার (২৬ জুন) প্রধানমন্ত্রী তারেক রহমানের চীন ও মালয়েশিয়া সফর শেষে দেশে ফিরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

বিজ্ঞাপন
banner

মাহাদী আমিন বলেন, প্রধানমন্ত্রীর এই সফরে চীন ও মালয়েশিয়ার সরকারপ্রধানদের সঙ্গে বাংলাদেশের স্বার্থকে গুরুত্ব দিয়ে আলোচনা হয়েছে। দুই দেশের পক্ষ থেকে প্রধানমন্ত্রীকে দেওয়া সংবর্ধনা দেশের জন্য গর্বের বিষয় বলেও উল্লেখ করেন তিনি।

তিনি বলেন, সফরে প্রবাসীদের সুযোগ-সুবিধা, দেশে বিনিয়োগ বৃদ্ধি, কর্মসংস্থান সৃষ্টি এবং শিক্ষা ও স্বাস্থ্য খাতের উন্নয়ন নিয়ে গুরুত্ব দিয়ে আলোচনা হয়েছে।

মাহাদী আমিন আরও বলেন, বাংলাদেশ থেকে মিয়ানমার হয়ে চীন পর্যন্ত অর্থনৈতিক করিডোর তৈরির প্রস্তাব সরকার গুরুত্বের সঙ্গে দেখছে। দেশের অর্থনৈতিক উন্নয়ন ও বাণিজ্য সম্প্রসারণে এ ধরনের উদ্যোগের সম্ভাবনা বিবেচনা করা হচ্ছে।

উল্লেখ্য, প্রধানমন্ত্রী তারেক রহমান গত ২১ জুন প্রথমবারের মতো রাষ্ট্রীয় সফরে মালয়েশিয়া ও চীন যান। ছয় দিনের সফর শেষে শুক্রবার সন্ধ্যায় চায়না সাউদার্ন এয়ারলাইনসের একটি ফ্লাইটে তিনি দেশে ফেরেন। এ সফরে মন্ত্রী, প্রতিমন্ত্রীসহ মোট ২৫ জন সদস্য প্রধানমন্ত্রীর সফরসঙ্গী ছিলেন।

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222