প্রধানমন্ত্রীর সামনেই সংসদে হাতাহাতি

by Abid vs36

আন্তর্জাতিক ডেস্ক: জর্জিয়ার সংসদের চলতি অধিবেশনের শেষ পূর্ণাঙ্গ বৈঠকে হঠাৎ করেই ক্ষমতাসীন দল ও বিরোধী দলের সদস্যদের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটেছে।

বৃহস্পতিবার (২৬ জুন) দেশটির প্রধানমন্ত্রী ইরাকলি কোবাখিদজে বার্ষিক প্রতিবেদন উপস্থাপনের সময় প্রশ্নোত্তর পর্বে এই সংঘর্ষ শুরু হয়। দেশটির সংবাদমাধ্যম সিভিল জর্জিয়ার এক প্রতিবেদনে এই তথ্য উঠে এসেছে।

বিজ্ঞাপন
banner

প্রতিবেদনে বলা হয়, বিরোধী দলের সংসদ সদস্য জর্জি শারাশিদজে আজারবাইজানের প্রেসিডেন্ট ইলহাম আলিয়েভের সাম্প্রতিক জর্জিয়া সফর নিয়ে প্রধানমন্ত্রী ইরাকলি কোবাখিদজের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলেন। এ সময় তিনি মন্তব্য করেন, ওই সফরের সময় প্রধানমন্ত্রীর অবস্থান তার প্রকৃত রাজনৈতিক চরিত্র প্রকাশ করেছে। তার এই বক্তব্যের পরপরই ক্ষমতাসীন দলের সদস্যদের সঙ্গে তীব্র তর্ক-বিতর্ক শুরু হয় এবং একপর্যায়ে তা ব্যাপক হাতাহাতিতে রূপ নেয়। সংঘর্ষের সময় কয়েক মিনিট ধরে সংসদ কক্ষে ধাক্কাধাক্কি, মারামারি ও বাকবিতণ্ডা চলে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সংসদের নিরাপত্তাকর্মীরা বিরোধী দলের সদস্যদের কক্ষ থেকে বের করে দেন। অপ্রীতিকর এই ঘটনার কারণে সংসদের সরাসরি সম্প্রচারও কিছু সময়ের জন্য বন্ধ রাখা হয়।

প্রকাশিত ভিডিওতে দেখা যায়, প্রথমে ক্ষমতাসীন দলের ইরাকলি খেলাদজে ও বিরোধী দলের গিগা পারুলাভার মধ্যে সংঘর্ষ শুরু হয়। পরে অন্য সংসদ সদস্যরাও এতে জড়িয়ে পড়েন। পুরো ঘটনার সময় প্রধানমন্ত্রী ইরাকলি কোবাখিদজে ও তার মন্ত্রিসভার সদস্যরা নিজ নিজ আসনে বসে পরিস্থিতি পর্যবেক্ষণ করেন। এই অপ্রীতিকর ঘটনার পর সংসদ ভবনে জরুরি চিকিৎসাসেবা ডাকা হয় এবং আহতদের চিকিৎসার জন্য চিকিৎসাকর্মীদের ঘটনাস্থলে তৎপর দেখা যায়।

টিএইচএ/

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222