পুলিশের অভিযানে রাজধানীতে গ্রেফতার ৬৩

by Masudul Kadir

নিজস্ব প্রতিবেদক :: রাজধানীতে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) বিভিন্ন ইউনিটের অভিযানে ৬৩ জনকে গ্রেফতার করা হয়েছে। শুক্রবার (২৬ নগরীর বিভিন্ন এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।

ডিএমপির মিডিয়া ও পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপকমিশনার নিয়াজ মেহেদী শনিবার (২৭ জুন) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন।

বিজ্ঞাপন
banner

বিজ্ঞপ্তিতে বলা হয়, গ্রেফতারকৃতদের মধ্যে একজন তালিকাবহির্ভূত চাঁদাবাজ, তিনজন অস্থিতিশীলতা সৃষ্টিকারী, ১৩ জন সন্ত্রাসী, ছিনতাইকারী ও ডাকাতির সঙ্গে জড়িত এবং ৩৯ জন মাদক কারবারের সঙ্গে জড়িত বলে অভিযোগ রয়েছে।

এতে আরও বলা হয়, এ ছাড়া ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা শাখা (ডিবি) পৃথক অভিযান চালিয়ে সাতজনকে গ্রেফতার করেছে। তাদের মধ্যে ছয়জন মাদক কারবারে জড়িত এবং একজন ছিনতাইকারী ও ডাকাতি মামলায় জড়িত বলে জানিয়েছে পুলিশ। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222