ইসরায়েলের ৩৩০ কোটি ডলারের মার্কিন সহায়তা বন্ধের প্রস্তাব

by Masudul Kadir

আন্তর্জাতিক ডেস্ক :: ইসরায়েলের জন্য বরাদ্দ ৩৩০ কোটি ডলারের মার্কিন সহায়তা সম্পূর্ণ বন্ধের প্রস্তাবকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্রের ডেমোক্র্যাট পার্টির ভেতরে তীব্র মতবিরোধ দেখা দিয়েছে। প্রস্তাবিত বিলটি নিয়ে দলের শীর্ষ নেতৃত্ব সদস্যদের নিজ নিজ বিবেক অনুযায়ী ভোট দেওয়ার আহ্বান জানিয়েছে।

দলের এক রুদ্ধদ্বার বৈঠকের পর এ সিদ্ধান্ত আসে। কংগ্রেসের জ্যেষ্ঠ সদস্য বেনি থম্পসন বলেন, ইসরায়েল ইস্যুতে মার্কিন আইনসভায় এতটা উত্তপ্ত ও বিভক্ত বিতর্ক তিনি তার দীর্ঘ রাজনৈতিক জীবনে আগে দেখেননি।

বিজ্ঞাপন
banner

ডেমোক্র্যাট আইনপ্রণেতা রাশিদা তলাইব জানিয়েছেন, চলতি সপ্তাহেই প্রতিনিধি পরিষদে বিলটির ওপর ভোট হতে পারে। তবে রাজনৈতিক বিশ্লেষকদের ধারণা, ডেমোক্র্যাটদের অভ্যন্তরীণ বিভক্তি এবং রিপাবলিকানদের বিরোধিতার কারণে বিলটি পাস হওয়ার সম্ভাবনা কম।
প্রগতিশীল ডেমোক্র্যাটদের অন্যতম নেতা আলেকজান্দ্রিয়া ওকাসিও-করতেজ এবং রাশিদা তলাইব বিলটির পক্ষে অবস্থান নিয়েছেন। অন্যদিকে দলের মধ্যপন্থী নেতারা এর বিরোধিতা করছেন।

মার্কিন প্রতিনিধি পরিষদের পররাষ্ট্রবিষয়ক কমিটির শীর্ষ ডেমোক্র্যাট সদস্য গ্রেগ মিকস জানিয়েছেন, তিনি বিলটির বিরুদ্ধে ভোট দেবেন। তার মতে, এতে ইসরায়েল প্রয়োজনীয় সামরিক সহায়তা থেকে বঞ্চিত হতে পারে।

একই অবস্থান নিয়েছেন হাউস আর্মড সার্ভিসেস কমিটির শীর্ষ ডেমোক্র্যাট অ্যাডাম স্মিথ। তিনি বলেন, বিলটি পাস হলে ইসরায়েলের জন্য নির্ধারিত সামরিক ও মানবিক সহায়তাসহ সব ধরনের মার্কিন সরকারি অনুদান বন্ধ হয়ে যেতে পারে, যা গ্রহণযোগ্য নয়।

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222