২০ বছর পর দক্ষিণ কোরিয়ায় প্রথম নারী প্রধানমন্ত্রী হান সেওং-সুক

by Masudul Kadir

আন্তর্জাতিক ডেস্ক :: বিশবছর পর আবার দক্ষিণ কোরিয়ায় প্রথম নারী প্রধানমন্ত্রী হান সেওং-সুক দায়িত্ব গ্রহণ করবনে। দক্ষিণ কোরিয়ার নতুন প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নিতে যাচ্ছেন প্রযুক্তি খাতের পরিচিত মুখ হান সেওং-সুক। মঙ্গলবার (৩০ জুন) দেশটির জাতীয় সংসদ তার নিয়োগ আনুষ্ঠানিকভাবে অনুমোদন দিয়েছে।

প্রধানমন্ত্রী হওয়ার আগে হান সেওং-সুক রাষ্ট্রপতি লি জে-মায়ংয়ের মন্ত্রিসভায় ক্ষুদ্র ও মাঝারি শিল্প (এসএমই) বিষয়ক মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন।

বিজ্ঞাপন
banner

প্রযুক্তি ও ব্যবসা খাতে দীর্ঘ অভিজ্ঞতার জন্য পরিচিত হান সেওং-সুক এর আগে দক্ষিণ কোরিয়ার অন্যতম শীর্ষ প্রযুক্তি প্রতিষ্ঠান **নাভের (Naver)**-এর প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) হিসেবে দায়িত্ব পালন করেন। প্রযুক্তিনির্ভর ব্যবসা পরিচালনায় তার দক্ষতা দেশে ব্যাপকভাবে প্রশংসিত।

বিশ্লেষকদের মতে, হান সেওং-সুকের নিয়োগ দক্ষিণ কোরিয়ার প্রযুক্তিনির্ভর অর্থনীতি, উদ্ভাবন এবং শিল্প খাতের উন্নয়নে নতুন গতি আনতে পারে। একই সঙ্গে প্রযুক্তি খাতের অভিজ্ঞ একজন নেতার প্রধানমন্ত্রী হওয়াকে দেশটির অর্থনৈতিক প্রবৃদ্ধির জন্য গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222