শাপলা গণহত্যায় জড়িত ছিলেন ইনু: চিফ প্রসিকিউটর

by hsnalmahmud@gmail.com

২০১৩ সালের ৫মে রাতে শাপলা চত্বরে সংঘটিত গণহত্যার ঘটনায় জড়িত ছিলেন জাসদ নেতা ও সাবেক তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলে জানিয়েছেন চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম।

তিনি বলেন, রাতের আঁধারে ২০১৩ সালে শাপলাচত্বরে যে হত্যাযজ্ঞ ঘটে, তাতে সম্পৃক্ততা পাওয়া গেছে হাসানুল হক ইনুর। এ মামলায় তাকেও আসামি করা হবে।

বিজ্ঞাপন
banner

বৃহস্পতিবার (২ জুলাই) সাংবাদিকদের সাথে আলাপকালে এ তথ্য জানান তিনি।

চলতি মাসের শেষ সপ্তাহে এই মামলায় তদন্ত প্রতিবেদন ও ফরমাল চার্জ দাখিল করা হবে বলে জানান চিফ প্রসিকিউটর।

প্রসঙ্গত, রাজনৈতিক পটপরিবর্তনের পর গেল বছরের ২৬ নভেম্বর শাপলা চত্বরের হত্যাযজ্ঞ নিয়ে শেখ হাসিনাসহ ৫০ জনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ দেয় হেফাজতে ইসলাম।

এর আগে, জুলাই আন্দোলনের সময় কুষ্টিয়ায় ছয়জনকে হত্যা মামলায় মানবতাবিরোধী অপরাধে গত ৩০ জুন রায় হয় র। রায়ে তাকে ১০ বছরের কারাদণ্ড দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222