পাকিস্তানের পশ্চিমাঞ্চলে বাস খাদে পড়ে নিহত ৪০

by Masudul Kadir

আন্তর্জাতিক ডেস্ক :: পাকিস্তানের পশ্চিমাঞ্চলে শুক্রবার একটি যাত্রীবাহী বাস গভীর খাদে পড়ে অন্তত ৪০ জনের প্রাণহানি হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও ১১ জন।

দেশটির কর্মকর্তারা এ তথ্য জানান।

বিজ্ঞাপন
banner

ঝোব জেলার জরুরি সেবা কেন্দ্রের প্রধান সানাউল্লাহ শেরানি বলেন, ‘কোয়েটা থেকে পেশোয়ারগামী একটি যাত্রীবাহী বাস পার্বত্য দানা সার এলাকায় গভীর খাদে পড়ে গেলে দুর্ঘটনায় ৪০ জনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত হওয়া গেছে। এতে আহত হয়েছেন আরও ১১ জন।’

পেশোয়ার থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে।

বেলুচিস্তান প্রদেশের মুখ্যমন্ত্রীর কোয়েটাভিত্তিক মুখপাত্রও এক বিবৃতিতে হতাহতের এ সংখ্যা নিশ্চিত করেছেন।

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222